Ranji Trophy 2024: বিদর্ভের লড়াই ব্যর্থ, আট বছর পর ভারতসেরা রাহানেরা, রেকর্ড গড়ে রঞ্জি জিতল মুম্বই
লড়াই করেও রূপকথার জয় অধরাই থাকল বিদর্ভের। ৮ বছর পর রঞ্জি ট্রফিতে মুম্বই রাজ। ফাইনালে বিদর্ভকে হারিয়ে ২০২৩-২৪ মরশুমে রঞ্জি ট্রফি জিতে নিল মুম্বই দল। সেই সঙ্গে ৪২তম রঞ্জি জয় করে রেকর্ড।
প্রথম ইনিংসে ১১৯ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ৪১৮ রান করে মুম্বই তবে শেষরক্ষা হল না।বিদর্ভের আশা বাড়ান করুণ নায়ার, অধিনায়ক অক্ষয় ওয়াদকর ও হর্ষ দুবে। প্রথম ইনিংসে মাত্র ১০৫ রানে অল-আউট হওয়া বিদর্ভ দ্বিতীয় ইনিংসে অনবদ্য লড়াই উপহার দেয়। করুণ নায়ার ও হর্ষ দুবেকে সঙ্গে নিয়ে ক্যাপ্টেন ওয়াদকর বিদর্ভকে ৩৫০ রানের গণ্ডি পার করান।

রঞ্জি ফাইনালের প্রথম ইনিংসে মুম্বই তোলে ২২৪ রান। পালটা ব্যাট করতে নেমে বিদর্ভ তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ১০৫ রানে।জয়ের জন্য বিদর্ভের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৫৩৮ রানের। মাটি কামড়ে পড়ে থেকে লড়াই করলেও ৩৬৮ রানে গুটিয়ে গেল বিদর্ভ। ১৬৯ রানে ম্যাচ জিতে নিল মুম্বই।
প্রথম ইনিংসে পিছিয়ে থাকায় বিদর্ভের জয়ের আশা তখনই কমে গিয়েছিল, তার উপর দ্বিতীয় ইনিংসে বড় রান তোলে মুম্বই। মুশির খান, শ্রেয়স আইয়ার, অজিঙ্কা রাহানের ব্যাটে ভর করে দ্বিতীয় ইনিংসে ৪১৮ রান তোলে মুম্বই। মুশির খান করেন ১৩৬, শ্রেয়স ৯৫ এবং রাহানে ৭৬ রান করেন।
৫৩৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামা বিদর্ভের কাছে এই ম্যাচ জিততে হলে রূপকথা সৃষ্টি করতে হত। কিন্তু অসম্ভবকে সম্ভব করার লড়াই শুরু করে বিদর্ভ। অক্ষয় ওয়াদকর, হর্ষ দুবে এবং করুণ নায়ারের ব্যাট হালকা একটা স্বপ্নও উকি মারতে শুরু করেছিল বিদর্ভ শিবিরে। ১৯৯ বলে ১০২ রান করে সাজঘরে ফেরেন, হর্ষ ৬৫ ও নায়ার ৭৪ রান করলেও তা দলের খেতাব জয়ের জন্যা যথেষ্ট ছিল না।মুম্বই দলের হয়ে তনুষ কোটিয়ান চার উইকেট নিয়েছেন। দুটি করে উইকেট পেয়েছেন তুষার দেশপাণ্ডে এবং মুশির খান
শেষ বার ২০১৫-১৬ মরশুমে রঞ্জি জিতেছিল মুম্বই। তার পরে খেতাব অধরা ছিল মুম্বই দলের। মাঝে দুই বার ফাইনালে উঠে হারতে হয়েছিল। শেষ পর্যন্ত ৮ বছর পরে আবার ভারতসেরা হল অজিঙ্কা রাহানের দল।৪২ বার রঞ্জি জিতে ইতিহাস সৃষ্টি করল মুম্বই। এতবার রঞ্জি জয়ের নজির ভারতের আর অন্য কোনও দলের নেই। ১৯৩৪-৩৫ মরশুমে প্রথম রঞ্জি জেতে মুম্বই।
ম্যাচ তথা খেতাব জয়ের পর রাহানে বলেন, খেলার একটি অংশ হিসাবে উত্থান-পতন, আমি কখনই নিজেকে নিয়ে ভাবি না, এটি সর্বদা প্রথম দল। আমি সবচেয়ে খুশি যে আমরা এই বছর দলের হয়ে সর্বনিম্ন রান স্কোরার হওয়া সত্ত্বেও আমরা চ্যাম্পিয়ন।, আপনাকে কঠোর পরিশ্রম করতে হয় এই খেতাব জয়ের জন্য। আমাদের ক্রিকেটাররা সেটা করেছে।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications