MS Dhoni: তুমি কিছুই জানো না! ধোনিকে আউট নিয়ে পাঠ দিলেন স্ত্রী সাক্ষী, দেখুন ভাইরাল ভিডিও
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন চার বছর আগেই। বর্তমানে ধোনি এবং ক্রিকেটের সম্পর্ক শুধুই আইপিএলের মধ্যে সীমাবদ্ধ। ফলে বছরের বেশিরভাগ সময়টাই পরিবারের সঙ্গে কাটান মাহি। কখনও পরিবারের সঙ্গে বেড়াতে যান অথবা রাঁচিতে ফার্ম হাউসে পরিবারের সদস্যদের নিয়ে দিন কাটান। সম্প্রতি ধোনি তাঁর অন্দরমহলের একটি মজার ঘটনা প্রকাশ্যে এনেছেন।
২০১০ সালে কলকাতা নিবাসী সাক্ষীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ধোনি। এরপর থেকে ভারতের বিভিন্ন ম্যাচে ভিআইপি গ্যালারিতে দেখা গিয়েছে সাক্ষীকে। নিজের কেরিয়ারে ১৯৫টি স্ট্যাম্প আউট করেছেন ধোনি। কিন্তু নিজের ঘরে স্ত্রী-র কাছেই স্ট্যাম্প আউট হতে হল ধোনিকে।

ধোনি বলেন, 'আমরা সেদিন ঘরে বসে খেলা দেখছিলাম। মনে হয় কোনও একদিনের আন্তর্জাতিক ম্যাচ ছিল। সেদিন আমার সঙ্গে সাক্ষীও ছিল । আমরা সাধারণত বাড়িতে থাকলে ক্রিকেট নিয়ে কথা বলি না। সেই ম্যাচে বোলার একটা হোয়াইড বল করেন, কিন্তু ব্যাটার স্টেপ আউট করার তাঁকে স্ট্যাম্প করে দেন উইকেটরক্ষক। কিন্তু সাক্ষী বলতে থাকেন হোয়াইড বল হওয়ার জন্য আউট হবে না।'
'Tumko kuch nahi pata hai'
— Cricketopia (@CricketopiaCom) October 27, 2024
Sakshi Dhoni to MS Dhoni during a cricket discussion on stumping off wide ball.
Hilarious 😂😂pic.twitter.com/HNBPRusxvt
একইসঙ্গে ধোনি বলেন, 'আমি ওকে বোঝাই যে ওয়াইড বলে স্টাম্প হয়, নো বলে হয় না সে কিছুতেই মানে না। বরং পাল্টা সে আমাকে বলে তুমি কিছু জানো না। এরপর তৃতীয় আম্পায়ার যখন সংশ্লিষ্ট ব্যাটারকে আউট দিলো তখন সাক্ষী উপলব্ধি করে যে তাঁর বক্তব্যে ভুল আছে। কিন্তু তাতেও সে নিজের বক্তব্য থেকে সরে আসেনি।'
ধোনির এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই মুগ্ধ ধোনি ভক্তরা। স্বামী-স্ত্রীর এই মজা বেশ উপভোগ করেছেন তাঁরা। নেটিজেনদের মধ্যে অনেকেই আবার সাক্ষীর পক্ষ নিয়েছে তাঁদের মতে যুক্তি যাই হোক না কেন স্ত্রী সবসময়ই সঠিক। ধোনি এবং সাক্ষীকে মাঝে মধ্যেই দেখা যায় অনুষ্ঠানে। এমনকি কোথাও বেড়াতে গেলে সেই ছবি মূলত সাক্ষীই পোস্ট করেন।












Click it and Unblock the Notifications