ধোনির সঙ্গে ১২ বছর পর দেখা প্রাক্তন সতীর্থর! টি২০ বিশ্বকাপ ফাইনালের হিরোকে চিনতে পারছেন?

Dhoni Meets Joginder: মহেন্দ্র সিং ধোনির সঙ্গে দেখা হলো যোগিন্দর শর্মার। ২০০৭ সালে যিনি পাকিস্তানের শেষ উইকেট তুলে নিতেই টি২০ বিশ্বকাপ জয় নিশ্চিত হয়েছিল ভারতের।

যোগিন্দর টি২০ বিশ্বকাপে পারফরম্যান্সের নিরিখেই চাকরি পান হরিয়ানা পুলিশে। এখন তিনি ডিএসপি। ধোনির সঙ্গে দেখা হলো ১২ বছর পর!

ফাইনালে শেষ ওভারে পাকিস্তানের জয়ের জন্য দরকার ছিল ১৩, হাতে ১ উইকেট। ক্রিজে তখনও জাঁকিয়ে বসে মিসবা উল হক। নিজের চতুর্থ ওভারটি করতে গিয়ে প্রথম বলটি ওয়াইড করে বসেন যোগিন্দর। পরের ডেলিভারিতে মিসবা কোনও রান নিতে পারেননি।

ফলে সমীকরণ দাঁড়ায় ৫ বলে ১২ রান দরকার। দ্বিতীয় বলে মিসবা ছক্কা হাঁকান। ৪ বলে দরকার তখন ৬। পরের বলে মিসবা স্কুপ শট মারেন ফাইন লেগ অঞ্চল দিয়ে। কিন্তু বল উপরে উঠে যায়। শ্রীসন্থ তা তালুবন্দি করতেই ভারত ইতিহাস রচনা করে। মিসবা ৩৮ বলে ৪৩ করে যোগিন্দরের শিকার হন। ভারত জেতে ৫ রানে।

শেষ ওভারে ধোনি যোগিন্দরের হাতে বল তুলে দেওয়ায় অনেকেই অবাক হয়েছিলেন। কিন্তু তাতেই বাজিমাত। কিন্তু মজার কথা হলো, ওই ফাইনালের পর দেশের হয়ে টি২০ আন্তর্জাতিক দূরের কথা, কোনও ম্যাচেই খেলার সুযোগ পাননি বিশ্বকাপের হিরো। তিনি গত বছর সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন।

ইনস্টাগ্রামে যোগিন্দর ধোনির সঙ্গে সাক্ষাতের ছবি পোস্ট করে লিখেছেন, মাহির সঙ্গে অনেক দিন পর দেখা হলো। ১২ বছর পর এই সাক্ষাৎ বেশ মজাদার, আলাদা রকমের অনুভূতি। যোগিন্দরের এই পোস্ট ভাইরাল হতে সময় লাগেনি। সকলেই ডুব দিয়েছেন সুখস্মৃতিতে।

উল্লেখ্য, যোগিন্দরের ওডিআই অভিষেক হয় ২০০৪ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে। শেষ ওডিআই খেলেন ২০০৭ সালে কটকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ২০০৭ সালের টি২০ বিশ্বকাপে ডারবানে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক, শেষ টি২০ আন্তর্জাতিক জোহানেসবার্গে পাকিস্তানের বিরুদ্ধে ফাইনাল।

যোগিন্দর চারটি করে একদিনের আন্তর্জাতিক ও টি২০ আন্তর্জাতিক খেলেছেন। ওডিআইয়ে ১টি ও টি২০ আন্তর্জাতিকে চারটি উইকেট দখল করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৯৭টি, লিস্ট এ বা ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেটে ১১৫টি ও ৬৩টি টি২০-তে ৬১ উইকেট রয়েছে যোগিন্দরের। তবে ধোনির সঙ্গে তাঁর কোথায় দেখা হয়েছে তা উল্লেখ করেননি যোগিন্দর। টি২০ বিশ্বকাপ ফাইনালের দুই হিরোকে এক ফ্রেমে দেখে আপ্লুত ভক্তরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+