MS Dhoni: দেশজুড়ে বিশ্বকাপ জ্বরের মধ্যেও নিরুত্তাপ ধোনি, পাহাড়ের কোলে সময় কাটাচ্ছেন ক্যাপ্টেন কুল, দেখুন ভিডিও

বুধবার সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে শুধু ফাইনালেইঅ পৌঁছায়নি ভারত, একইসঙ্গে চার বছর আগের বদলাও নিয়েছে টিম ইন্ডিয়া। ২০১৯ সালের বিশ্বকাপের সেমিফাইনালে এই নিউজিল্যান্ডের কাছে হেরেই বিদায় নিয়েছিল ভারত। সেই ম্যাচে ধোনির রান আউটের দৃশ্যটা ভারতীয় ক্রিকেটের অন্যতম বেদনার দৃশ্য। কিন্তু ভারতীয় দলের বদলা নেওয়ার দিনে কোথায় ক্রিকেটের সন্ন্যাসী রাজা।

বিশ্বকাপের একটি ম্যাচেও তাঁকে গ্যালারিতে দেখা যায়নি, ক্রিকেট থেকে অনেক দূরে আলমোড়ায় পাহাড়ী এক জনপদে নিজের মতো সময় কাটাচ্ছেন মাহি। তাঁদের বেশকিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে নেটপাড়ায়। সেখানে দেখা যাচ্ছে, পাহাড়ের কোলের ছোট্ট সুন্দর গ্রামে ঘুরে বেড়াচ্ছেন ধোনি। গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন, সময় কাটাচ্ছেন। তাঁদের আবদার মেটাতেই বেশি ব্যস্ত ধোনি।

MS Dhoni:

এটা প্রাক্তন ভারত অধিনায়কের পৈতৃক গ্রাম। ধোনি ২০ বছর পর নিজের পৈতৃক গ্রামে এলেন। ২০০৩ সালে শেষবার লাওলি গ্রামে এসেছিলেন ধোনি। তখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি তাঁর। অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেট দুনিয়ার পা রাখার থেকে প্রথমবার নিজের পৈতৃক গ্রামে এলেন ধোনি।

অনেকেই আশা করেছিল সেমিফাইনাল ম্যাচ দেখতে হয়তো ওয়াংখেড়েতে যাবেন তিনি। কিন্তু স্ত্রী সাক্ষীকে নিয়ে শান্ত পাহাড়ের কোলে আলমোড়ায় চলে যান ক্যাপ্টেন কুল। সেখানে পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন ক্যাপ্টেন কুল। ধোনির স্ত্রী সাক্ষী একটি ছবি পোস্ট করেছেন।


তারকা জুটির বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। ধোনির সঙ্গে ছবি পোস্ট করেছেন তাঁর স্ত্রী সাক্ষীও। পাহাড়ি এলাকায় ধোনির বাড়ির ভিডিও পাওয়া গিয়েছে তাঁর ইনস্টাগ্রামে। পরিবারের সঙ্গে ধোনির সময় কাটানোর ভিডিও ছড়িয়ে পড়ে।

ধোনির মতো অন্যতম সফল একজন ব্যক্তিত্ব গ্ৰামের বয়স্ক মহিলাদের পায়ে হাত দিয়ে প্রণাম করছেন। এর সঙ্গে ভিডিওটিতে তার কন্যা জিভাকেও একই রকমভাবে প্রণাম করতে দেখা যাচ্ছে। বর্তমানে সোশ্যাল মিডিয়া জুড়ে ধোনির এই কর্মকাণ্ড ভক্তদের মধ্যে প্রসংশা পেয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+