জয়ের হারে কেকেআরের সবচেয়ে সফল অধিনায়ক কে, তালিকার কততম স্থানে সৌরভ?

জয়ের হারে কেকেআরের সবচেয়ে সফল অধিনায়ক কে, তালিকার কততম স্থানে সৌরভ?

গত ১২ বছরে মোট চার জন কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিয়েছেন। খেতাব জয়ের নিরিখে কেকেআরের সবচেয়ে সফল অধিনায়ক গৌতম গম্ভীর। এবার জয়ের হারে শাহরুখ খান শিবিরের সবচেয়ে সফল অধিনায়ক কে, তা এক নজরে দেখে নেওয়া যাক। তালিকার কততম স্থানে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

গৌতম গম্ভীর

গৌতম গম্ভীর

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে ১০৮টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন গৌতম গম্ভীর। ৬১টি ম্যাচ জিতেছে কেকেআর। ৪৬টি ম্যাচ হার হজম করতে হয়েছে গম্ভীর নেতৃত্বাধীন দলের। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে গৌতির জয়ের হার ৫৬.৯৪ শতাংশ।

দীনেশ কার্তিক

দীনেশ কার্তিক

২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত ৩০টি ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিয়েছেন দীনেশ কার্তিক। তাঁর অধিনায়কত্বে ১৫টি ম্যাচ জেতার পাশাপাশি ১৪টি ম্যাচে হার হজম করতে হয়েছে কেকেআরকে। শাহরুখ খান শিবিরের অধিনায়ক হিসেবে আইপিএলে ডিকে-র জয়ের হার ৫১.৬৬ শতাংশ।

সৌরভ গঙ্গোপাধ্যায়

সৌরভ গঙ্গোপাধ্যায়

কলকাতা নাইট রাইডার্সকে আইপিএলের ২৭টি ম্যাচে নেতৃত্ব দিয়ে ১৩টিতে জিতেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ১৪টি ম্যাচ হারতেও হয়েছে বিসিসিআই সভাপতিকে। কেকেআরের অধিনায়ক হিসেবে আইপিএলে মহারাজের জয়ের হার ৪৮.১৪ শতাংশ।

ব্রেন্ডন ম্যাককুলাম

ব্রেন্ডন ম্যাককুলাম

তালিকার চতুর্থ স্থানে থাকা ব্রেন্ডন ম্যাককুলাম কেকেআরকে ১৩টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। মাত্র তিনটি ম্যাচে জয় হাসিল করেছিলেন প্রাক্তন কিউয়ি অধিনায়ক। তাঁর জয়ের হার ২৬.৯২ শতাংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+