Mohammed Siraj: মহম্মদ সিরাজের সঙ্গে আশা ভোঁসলের নাতনির সম্পর্ক নিয়ে জোর চর্চা, ভাইরাল ছবি
Mohammed Siraj: মহম্মদ সিরাজ অস্ট্রেলিয়া সফরের পর ভারতীয় দল থেকে বাদ পড়েছেন। সুযোগ পাননি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে।
এরই মধ্যে মহম্মদ সিরাজের সঙ্গে আশা ভোঁসলের নাতনির সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন। ভাইরাল হয়েছে দুজনের ছবি।

আশা ভোঁসলের নাতনি জানাই। তাঁর বাবা আশা ভোঁসলের পুত্র আনন্দ। আনন্দ ও অনুজা ভোঁসলের কন্যা জানাই। সম্প্রতি তিনি নিজের ২৩তম জন্মদিনের পার্টির ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তাতেই শুরু সিরাজের সঙ্গে সম্পর্কের গুঞ্জন।
জানাইও ঠাকুমার মতো সংগীতশিল্পী। গত বছর আশা ও জানাইয়ের গান সাইয়াঁ বিনা মুক্তি পেয়েছিল। দ্য প্রাইড অব ভারত- ছত্রপতি শিবাজী মহারাজ বলে যে ছবি মুক্তি পেতে চলেছে তাতে শিবাজী মহারাজের স্ত্রীর ভূমিকায় অভিনয় করে বলিউডে অভিষেক ঘটাতে চলেছেন জানাই।
জানাইয়ের জন্ম ২০০২ সালে। ২৩ পূর্ণ করে ২৪-এ পা দিয়েছেন জানাই। বান্দ্রায় তাঁর জন্মদিনের পার্টিতে হাজির ছিলেন বলিউড তারকা অভয় ভার্মা, জ্যাকি শ্রফ, বিগ বস ১৭ খ্যাত আয়েষা খান। ছিলেন শ্রেয়স আইয়ার ও মহম্মদ সিরাজ।
সকলের সঙ্গে ছবি থাকলেও নেটিজেনদের নজরে এসেছে সিরাজের সঙ্গে জানাইয়ের ছবি। যাতে দুজনের কেমিস্ট্রি এখন চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। একে অপরের দিকে চেয়ে দুজনকে হাসতে দেখা গিয়েছে।
ডিএসপি সিরাজের সঙ্গে জানাইয়ের প্রেমের সম্পর্ক নিয়ে জোর চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ তো জানাইকে ভাবিজি বলে উল্লেখ করেছেন। কেউ আবার জানতে চেয়েছেন জানাই সিরাজকে বিয়ে করছেন কিনা।
এই বিষয় নিয়ে দুজনের কেউ মুখ খোলেননি। যদিও নেটাগরিকরা লক্ষ্য করেছেন যে, সিরাজ ও জানাই একে অপরকে ফলো করেন। শুধু তাই নয়, জানাই গুজরাত টাইটান্সকেও ফলো করেন, যে দলের হয়ে আইপিএলে নামবেন সিরাজ। আর তাতেই দুইয়ে দুইয়ে চার করছেন অনেক। ক্রিকেট ও বলিউড তারকাদের মধ্যে প্রেম, বিয়ের তালিকা দীর্ঘতর হবে কিনা তা বলবে সময়।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও!












Click it and Unblock the Notifications