Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'আইপিএল ২০১৯ -এর পর ক্রিকেট ছেড়ে অটো চালাতে বলা হয়েছিল আমায়'

'আইপিএল ২০১৯ -এর পর ক্রিকেট ছেড়ে অটো চালাতে বলা হয়েছিল আমায়'

বর্তমানে ভারতীয় দলের পেস অ্যাটাকের অন্যতম ভরসা মহম্মদ সিরাজ। ভারতের জার্সিতে তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে গোটা দেশবাসীর। সিরিজের প্রশংসা শোনা গিয়েছে প্রাক্তন ক্রিকেটারদের কন্ঠেও। সাধারন একটা পরিবার থেকে উঠে আসা সিরাজের এই সফরটা একেবারেই সহজ ছিল না। ছোট থেকে সম্মুখীন হতে হয়েছে বিভিন্ন প্রতিবন্ধকতার। একটা সময়ে তাঁকে ক্রিকেট ছেড়ে অটো চালানোর পরামর্শও দেওয়া হয়েছিল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) পোডকাস্টে সেই কঠিন সময়ের কথা উল্লেখ করেছেন সিরাজ।

আইপিএল ২০১৯ -এর পর ক্রিকেট ছেড়ে অটো চালাতে বলা হয়েছিল আমায়

২০১৯ আইপিএল-এ একেবারেই ছন্দে ছিলেন না না তরুণ পেসার। আইপিএল-এর ওই সংস্করণে ৯ ম্যাচে ৭ উইকেট পেয়েছিলেন সিরাজ। তাঁর ইকোনমি রেট ছিল ১০। এর প্রভাব পড়েছিল তাঁর দলের খেলাতেও। প্রথম ছয় ম্যাচের একটিতেও জেতেনি আরসিবি, শেষ পর্যন্ত স্থান হয়েছিল লিগ টেবলের তলানিতে। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সব থেকে খারাপ ম্যাচটি ওই মরসুমে খেলেছিলেন সিরাজ। ২.২ ওভারে কেকেআর-এর বিরুদ্ধে ৩৬ রান দিয়েছিলেন তিনি। এর মধ্যে তাঁকে হজম করতে হয়েছিল পাঁচটি ছয়। একই ওভারে দু'টি বিমার করায় বাধ্য হয়ে ওভারের মাঝেই বোলিং-এ পরিবর্তন করতে হয়েছিল বিরাট কোহলিকে।

আরসিবির পোডকাস্টে সিরাজ বলেছেন, "কেকেআর-এর বিরুদ্ধে যখন ওই দু'টো বিমার বেরিয়েছিল আমার হাত থেকে তখন লোকজন আমায় বলেছিল ক্রিকেট ছেড়ে ফিরে যাও এবং বাবার সঙ্গে অটো চালাও।" এত কম বয়সে এই রকম সমালোচনা নেওয়ার ক্ষমতা থাকে না অনেক তরুণ ক্রিকেটারের। সিরিজ ব্যতিক্রম নন। কিন্তু জাতীয় দলে প্রথম সুযোগ পাওয়ার পর প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বলা কথাগুলো মনে করে নিজেকে সামলেছেন সিরাজ এবং আরও কঠিন অনুশীলনের মধ্যে দিয়ে নিজেকে প্রমাণ করে চলেছেন প্রতিনিয়ত। তাঁর কথায়, "এই রকম অনেক কথা আমায় সেই সময়ে শুনতে হয়েছিল কিন্তু কেউ তার পিছনের লড়াইটা দেখেনি। কিন্তু তখন আমি মাহি ভাইয়ের (মহেন্দ্র সিং ধোনি) কথাগুলো মনে করি। আমি যখন প্রথম সুযোগ পেয়েছিলাম মাহি ভাই বলেছিলেন লোকজনের সব কথায় কান না দিতে। তিনি বলেছিলেন, 'তুমি আজকে ভাল পারফর্ম করো সবাই তোমার প্রশংসা করবে এবং যখন তুমি তেমনটা করতে পারবে না সেই একই মানুষগুলো তোমার উদ্দেশ্যে তির্যক মন্তব্য করবে। ফলে এগুলোকে কখনও গুরুত্ব দেবে না।' এবং হ্যাঁ, যেই লোকগুলো আমায় সেই সময়ে ট্রোল করেছিলেন তাঁরাই আজ আমার পাশএ দাঁড়িয়ে বলছে, 'তুমিই সেরা বোলার ভাই।' ফলে আমি জানি আমার কারোর মতামতের প্রয়োজন নেই। আমি সেই একই সিরাজ আছি। সেই সময়ে নিজেই নিজেকে মোটিভেট করেছি।"

আসন্ন আইপিএল-এর মেগা নিলামের আগে যেই তিন জন ক্রিকেটারকে ধরে রেখেছে আরসিবি সেই তালিকায় নাম রয়েছে মহম্মদ সিরাজের। সাত কোটি টাকায় তাঁকে ধরে রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

২০২০ আইপিএল-এ চোখ ধাঁধানো পারফরম্যান্সের সুবাদে ভারতীয় টেস্ট দলে অভিষেক হয় সিরাজের। অস্ট্রেলিয়া সফরের জন্য নির্বাচিত হন তিনি। ওই সফরে গাব্বায় পাঁচ উইকেট নিয়ে নিজের জায়গা পাকা করে নিয়েছেন সিরাজ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+