Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IND vs SA: কেপ টাউন টেস্টে নয়া মাইলফলকের সামনে শামি, প্রয়োজন স্রেফ পাঁচ উইকেট

কেপ টাউন টেস্টে নয়া মাইলফলকের সামনে শামি, প্রয়োজন স্রেফ পাঁচ উইকেট

দক্ষিণ আফ্রিকা'র বিরুদ্ধে সিরিজের ভাগ্যনির্ধারণকারী টেস্টে বড় মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে মহম্মদ শামি। কেপ টাউনে সিরিজের তৃতীয় টেস্টে পাঁচ উইকেট পেলেই পঞ্চম ভারতীয় বোলার এবং জভগল শ্রীনাথের পর দ্বিতীয় ভারতীয় পেসার হিসেবে দক্ষিণ আফ্রিকা'র বিরুদ্ধে ৫০ উইকেট নেওয়ার নজির গড়বেন শামি।

IND vs SA: কেপ টাউন টেস্টে নয়া মাইলফলকের সামনে শামি, প্রয়োজন স্রেফ পাঁচ উইকেট

চলতি টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী শামি। প্রথম দুই ম্যাচে শামির শিকার ১১টি উইকেট। কেপ টাউন টেস্টে পাঁচ উইকেট বা তার বেশি পেলে শামি জায়গা করে নেবেন অনিল কুম্বলে, জভগল শ্রীনাথ, হরভজন সিং এবং রবিচন্দ্রন অশ্বিন'দের তালিকায়। প্রোটিয়া দলের বিরুদ্ধে সর্বাধিক ৮৪টি টেস্ট উইকেট রয়েছে কিংবদন্তি অনিল কুম্বলের। ৬৪ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন জভগল শ্রীনাথ। সদ্য আন্তর্জাতিক ক্রিকেট'কে অবসর জানানো হরভজন সিং- আফ্রিকা'র এই দলটির বিরুদ্ধে নিয়েছে ৬০টি উইকেট। শামি'র সঙ্গে চলতি সফরে ভারতীয় দলে থাকা রবিচন্দ্রন অশ্বিন এখনও পর্যন্ত সংগ্রহ করেছেন ৫৬টি উইকেট।

টেস্ট কেরিয়ারে বরাবরই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শামি'র পরিসংখ্যান নজরকাড়া। ডিন এলগারের দেশের বিরুদ্ধে এখনও পর্যন্ত ১০টি টেস্ট খেলেছেন শামি। দশ টেস্টে তাঁর সংগ্রহ ৪৫ উইকেট। তাঁর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট ট্যালি রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ক্যারিবিয়ান দলটির বিরুদ্ধে ৯ টেস্টে শামির সংগ্রহ ৩৩টি উইকেট। দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও সাম্প্রতিক অতীতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যখনই ভারতীয় দল মাঠে নেমেছে তখনই ঝলসে উঠেছে শামি'র বল। অজিদের বিরুদ্ধে ১৫ ইনিংসে অর্থাৎ ৮টি টেস্টে মোট ৩১টি উইকেট রয়েছে তাঁর।

দক্ষিণ আফ্রিকা'র মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের লক্ষ্যে পা রেখেছে ভারতীয় দল। বিশ্ব ক্রিকেটের যে কোনও প্রথমসারির দলের বিরুদ্ধে তাদের মাঠে গিয়ে জিতলেও কখনও দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পায়নি টিম ইন্ডিয়া। তিন ম্যাচের টেস্ট সিরিজে প্রথম টেস্টে বড় ব্যবধানে জয় পেয়েছিল পূর্ণ শক্তির ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকা'র গড় হিসেবে পরিচিত সেঞ্চুরিয়ানে জয়ের অ্যাডভান্টেজ যদিও দ্বিতীয় টেস্টে জোহানেসবার্গে ধরে রাখতে পারেনি টিম ইন্ডিয়া। পাঁচ ম্যাচে যেই জো'বার্গে হারের মুখ দেখেনি ভারত, সেই মাঠেই প্রথম বার ভারতীয় দলকে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়ে আনে ডিন এলগারের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা। সিরিজের শেষ ম্যাচ আয়োজিত হচ্ছে কেপ টাউনে। ১-১ ব্যধানে সিরিজ এই মুহূর্তে দাঁড়িয়ে থাকায় গুরুত্বপূর্ণ হতে চলেছে শেষ টেস্ট। পিঠের চোট কাটিয়ে কেপ টাউনে ফিরছেন বিরাট কোহলি। দ্বিতীয় টেস্টে বিরাটের জায়গায় খেলেছিলেন হনুমা বিহারী। ভারতের টেস্ট দলের অধিনায়ককে দলে জায়গা করে দিতে ফেরা বাইরে বসতে হবে তাঁকে। চোটের কারণে এই টেস্টে খেলার সম্ভবনা অন্যতন মহম্মদ সিরাজের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+