Covid-19:বিশ্বকাপের বছরেই ক্রিকেট মাঠে করোনার কামব্যাক! আতঙ্ক বাড়িয়ে আক্রান্ত কিউয়ি ক্রিকেটার
বিশ্ব ক্রিকেটে করোনার কামব্যাক। আন্তর্জাতিক ক্রিকেটে মাঝের দুই বছর ব্যাপক প্রভাব ফেলে করোন। তারপর নিউ নর্ম্যালে ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে ক্রিকেট। গ্যালারিতে ফিরেছেন দর্শকরা।নতুন বছরে ফের একবার কোভিডেক আগমন ঘটল ক্রিকেট মাঠে। তাও আক্রান্ত হলেন ক্রিকেটারই। এই সংবাদ বুকে কাঁপুনি ধরিয়ে দিল ক্রিকেট বিশ্বের।
করোনার জন্য ক্রিকেট অর্থনীতি ব্যাপক ধাক্কা খেয়েছিল। আইপিএল আয়োজন করতে হয়েছে প্রবল প্রতিকূলতাকে সঙ্গে নিয়ে। এবার নিউজিল্যান্ড বনাম পাকিস্তান সিরিজে করোনার হানা। কিউই স্পিনার মিচেল স্যান্টনার করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার জানা যায় তিনি করোনা আক্রান্ত। সেই কারণে খেলতে পারছেন না পাকিস্তানের বিরুদ্ধে। শুক্রবার সকালেই করোনা টেস্টে পজিটিভ ধরা পড়েন তারকা।

নিউ জ়িল্যান্ড ক্রিকেট বোর্ড সমাজমাধ্যমে লেখে, 'কোভিড ১৯-র কারণে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচ খেলতে পারছেন না স্যান্টনার। শুক্রবারই তাঁর রিপোর্ট পজিটিভ আসে। আগামী দিনে তাঁকে নজরে রাখা হবে। হ্যামিলটনে দ্বিতীয় ম্যাচ। সেখানে দলের সঙ্গে নয়, একা যাবেন স্যান্টনার।'
নিউ জ়িল্যান্ডের টি-টোয়েন্টি দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য স্যান্টনার। তিনি স্পিন বোলিংয়ের সঙ্গে ব্যাটটাও করতে পারেন। এমন এক জন অলরাউন্ডারকে না পাওয়া নিউ জ়িল্যান্ডের জন্য বড় ক্ষতি। এই মুহূর্তে আইসোলেশনে রয়েছেন স্যান্টনার। নিউজিল্যান্ডের হয়ে তিন ফরম্যাটেই নিয়মিত তারকা মিচেল স্যান্টনার।
স্যান্টনারের করোনা আক্রান্ত হয়ে পড়া খানিকটা হলেও চিন্তায় ফেলে দিল ক্রিকেট বিশ্বকে। কারণ করোনার স্মৃতি এখনও ফিকে হয়নি। বিগত এক বছরে অনেকটাই করোনা আক্রান্তের সংখ্যা কমেছে গোটা বিশ্বেই। মহামারী থেকে বেরিয়ে আসতে পেরেছে বিশ্ব। কিন্তু স্যান্টনারের কিছুটা হলেও আতঙ্কে রাখছে ক্রিকেটকে। চলতি বছর ক্রিকেটের ভরা মরসুম। পর পর সিরিজ খেলবে সব টিমই। তার উপর রয়েছে টি২০ বিশ্বকাপ।
২০২০ থেকে ২০২২ পর্যন্ত এই পৃথিবীর নিয়ম নীতিতে পরিবর্তন করে দিয়েছিল এই মারণ ভাইরাস। করোনা সংক্রমণের জেরে বিশ্বব্যাপী খেলাধুলো বন্ধ হয়ে গিয়েছিল। তারপর বহু কড়াকড়ি, সুরক্ষা বলয়ের মধ্যে খেলা শুরু হয়। কিন্তু তখন মাঠে দর্শকদের প্রবেশাধিকার ছিল না। কিন্তু বিশ্বকাপের বছরে ফের নতুন করে করোনা সংক্রমণ কিন্তু চিন্তায় রাখবে সব ক্রিকেট বোর্ডকেই।
এখান থেকেই টি২০ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান দল। এখান থেকে নতুন অধিনায়ক শাহীন শাহ আফ্রিদির জন্যও একটি পরীক্ষা শুরু হচ্ছে, কারণ এটি তার অধিনায়কত্বে প্রথম সিরিজ।
-
চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাতভর দৌড়ঝাঁপ! চালকের তৎপরতায় রক্ষা ৩৭ যাত্রী -
ভারতের আরও দুটি এলপিজি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পেরনোর কথা, উত্তেজনার মাঝেই উদিত নতুন আশার আলো -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
মার্চে শীতের ছোঁয়া! কুয়াশায় ঢাকল দিল্লি, তাপমাত্রার অস্বাভাবিক পতন -
পশ্চিম এশিয়ার সংঘাতে মৃত ৬ ভারতীয়, নিখোঁজ এক, জানাল বিদেশ মন্ত্রক -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
ভোটযুদ্ধে তৃণমূলের প্রচারে ঝড় তুলতে মঙ্গলে উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক -
পশ্চিম এশিয়ার অশান্তি নিয়ে কূটনৈতিক আলোচনা! মোদীর সঙ্গে ফের ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট, কী বার্তা তেহরানের? -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
ঈদের মঞ্চে রাজনৈতিক বার্তা, এসআইআর ইস্যুতে ফের তোপ মমতার, ঐক্যের ডাক অভিষেকের












Click it and Unblock the Notifications