IPL 2024, MI vs RR: টানা তিন ম্যাচ জিতে লিগের টপার সঞ্জুরা, ঘরের মাঠেও জয় অধরা মুম্বইয়ের
সোমবার আইপিএলে ঘরের মাঠে প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিক পাণ্ডিয়ার দল এখনও পর্যন্ত আইপিএলে পয়েন্টের খাতা খুলতে পারেনি। তৃতীয় ম্যাচে প্রথম জয়ের সন্ধানে পাঁচ বারের চ্যাম্পিয়নরা। অন্যদিকে টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচেই জয় পেয়ে আত্মবিশ্বাসী হয়েই মুম্বইয়ের বিরুদ্ধে খেলতে নামছে সঞ্জু স্যামসনের দলে। পরিসংখ্যানে এগিয়ে আছে মুম্বই। রাজস্থান ও মু্ম্বই ম্যাচের আপেডট তুলে ধরা হল এই প্রতিবেদনে।

MI vs RR: মুম্বইকে হারাল রাজস্থান
আইপিএলে জয়ের হ্যাটট্রিক রাজস্থান রয়্যালসের। ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৬ উইকেটে জয় পেল সঞ্জু স্যামসনের দল। পর পর তিন ম্যাচ জিতে লিগ শীর্ষে পৌঁছে গেল রাজস্থান। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৫ রান তোলে মুম্বই। দলের হয়ে সর্বোচ্চ ২১ বলে ৩৪ রান করেন হার্দিক।রাজস্থানের হয়ে ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ৩ উইকেট নেন বোল্ট। পরে বল করতে এসে যুজবেন্দ্র চহালও ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে তিন উইকেট তুলে নেন তিনি।
১৫.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় রাজস্থান। রিয়ান পরাগ ৩৯ বলে ৫৪ রানের ইনিংস খেলেন।তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে লিগে সবার উপরে রাজস্থান।
🔙 to🔙 half-centuries for Riyan Parag
— IndianPremierLeague (@IPL) April 1, 2024
He continues his good form with the bat 👏👏
Watch the match LIVE on @JioCinema and @StarSportsIndia 💻📱#TATAIPL | #MIvRR | @rajasthanroyals pic.twitter.com/tAnDaCghYm
MI vs RR: রাজস্থানের লক্ষ্য ১২৬ রান
ওয়াংখেড়েতে মুখোমুখি হয়েছে রাজস্থান ও মুম্বই। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস। ওয়াংখেড়ের উইকেটে পরে ব্যাট করাই লক্ষ্য থাকে দলগুলির। টস জিতে সেই সুযোগটাই নিলেন সঞ্জু স্যামসন। হারের হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে থাকা মুম্বই দলের ব্যাটিং এই ম্যাচে পুরোপুরি ফ্লপ। শুরু থেকেই মুম্বইয়ের তারকা খচিত ব্যাটিং লাইনে ধস নামালেন ট্রেন্ট বোল্ট এবং নান্দ্রে বার্গাররা।
মুম্বইয়ের তিন ব্যাটসম্যান ০ রানে শুরুতেই আউট হলেন। বল হাতে ওয়াংখেড়েতে আগুন ঝড়ালেন বোল্ট। প্রথম ওভারেই ০ রানে রোহিত শর্মাকে আউট করলেন।খাতা খোলার আগেই বোল্টে শিকার হলেন নমন ধীর। ব্রেভিসও আউট হলেন ০ রানে সেই বোল্টের বলে। ওপেনিং ওভারে সর্বোচ্চ উইকেটের নিরিখে আইপিএলে ভুবনেশ্বর কুমারকে ছুঁয়ে ফেললেন বোল্ট। উভয়ের দখলে ২৫টি করে উইকেট।
তিলক বর্মা-ঈশান কিষাণের জুটি কিছুটা চেষ্টা করল প্রাথমিক ধাক্কা সামলানোর। কিন্তু ১৬ রানে বার্গারের বলে আউট হলেন কিষাণ। হার্দিক পাণ্ডিয়া ২১ বলে ৩৪ রানের একটা ঝড়ো ইনিংস খেললেন। কিন্তু বড় রান করতে পারলেন না। চাহালের বলেই আউট হলেন পাণ্ডিয়া।২৯ বলে ৩২ রান করে তিলক বর্মা চাহালের বলেই আউট হলেন।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৫ রান তুলল মুম্বই।রাজস্থানের বোলারদের হয়ে বোল্ট ও চাহাল তিনটি করে উইকেট নেন। বার্গার নেন দুটি উইকেট।
MI vs RR: দুই দলের প্রথম একাদশ
মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশঃ ঈশান কিষাণ, রোহিত শর্মা, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া, টিম ডেভিড, নমন ধীর, , জেরাল্ড কোয়েটজি, পীযূষ চাওলা, জসপ্রীত বুমরাহ, আকাশ মাধওয়াল , কোয়েনা মাফাকা।
রাজস্থান দলের প্রথম একাদশঃ জস বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক/উইকেটরক্ষক), শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, রবিচন্দ্রণ অশ্বিন, ট্রেন্ট বোল্ট, নান্দ্রে বার্গার, আবেশ খান, যুজবেন্দ্র চাহাল।
MI vs RR: টসে জিতল রাজস্থান
মুম্বইয়ের বিরুদ্ধে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিল রাজস্থান। পাঁচবারের চ্যাম্পিয়নদের শুরুটা একেবারেই ভালো হয়নি। প্রথম ম্যাচে গুজরাতের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে হায়দরাবাদের কাছেও হারতে হয়েছে মুম্বইকে, তার উপর বিতর্কে জর্জরিত মু্ম্বই শিবির। রোহিতকে সরিয়ে হার্দিককে নেতা ঘোষণার পরেই চরম বিতর্কের সূত্রপাত। যা ধিকিধিকিভাবে এখনও জ্বলছে। সমর্থকদের রোষ আছড়ে পড়েছে হার্দিকের ওপর। প্রথম দু"ম্যাচে গ্যালারি যেভাবে তাঁকে হেনস্থা করেছে, ওয়াংখেড়েতে তার থেকে বেশিও হতে পারে।
এদিকে প্রথম দুই ম্যাচ জিতে আইপিএলের সূচনাটা ভালোভাবেই করেছে রাজস্থান রয়্যালস। মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ জিতলে শীর্ষে উঠার সুযোগ রয়েছে তাদের সামনে। কারণ ত ম্যাচে ৬ পয়েন্টে পৌঁছে যাবে সঞ্জু স্যামসনের দল।
এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে ২৮ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। এরমধ্যে ১৫ বার জিতেছে মুম্বই, ১২বার জিতেছে রাজস্থান, একটি ম্যাচে ফলাফল হয়নি।২ ম্যাচের দু'টিতেই জিতে এখন ৪ পয়েন্ট রাজস্থানের। তিন নম্বরে থাকা সঞ্জুর দলের নেট রানরেট এই মুহূর্তে +০.৮০০। ।মুম্বই ইন্ডিয়ান্সও পরপর দুই ম্যাচে হেরেছে।তারা আছে ১০ নম্বরে। ০ পয়েন্ট হার্দিক পাণ্ডিয়ার মুম্বইয়ের নেট রান-রেট এই মুহূর্তে -০.৯২৫।












Click it and Unblock the Notifications