ICC Annual Conference: আইসিসি ইভেন্টে ঘুচল বৈষম্য, টেস্ট ক্রিকেটের নিয়মেও বড় রদবদল
ICC Annual Conference: আইসিসির বার্ষিক কনফারেন্সে ডারবানে নেওয়া হলো ঐতিহাসিক সিদ্ধান্ত। ঘুচে গেল আইসিসি ইভেন্টে পুরুষ ও মহিলাদের ক্রিকেটে বৈষম্য। এবার থেকে একই প্রাইজমানি রাখা হবে।
সেই সঙ্গে টেস্ট ক্রিকেটকে আরও চিত্তাকর্ষক করার জন্য এবং ক্রিকেটারদের স্বার্থের কথা চিন্তা করেও বড় রদবদলের পথে হেঁটেছে আইসিসি।

আইসিসির চেয়ার গ্রেগ বার্কলে জানিয়েছেন, ২০১৭ সাল থেকেই পুরুষ ও মহিলাদের আইসিসি ইভেন্টে পুরস্কারমূল্যের ফারাক কমানোর প্রক্রিয়া শুরু হয়। আজকের সিদ্ধান্ত ৫০ ও ২০ ওভারের বিশ্বকাপের পাশাপাশি অনূর্ধ্ব ১৯ ইভেন্টের ক্ষেত্রেও কার্যকর হবে। উল্লেখ্য, ২০১৮ সালের তুলনায় ২০২০ ও ২০২৩ মহিলাদের টি ২০ বিশ্বকাপে প্রাইজমানি ৫ গুণ বেড়েছে।

মহিলাদের ৫০ ওভারের বিশ্বকাপে ২০১৭ সালে যেখানে প্রাইজমানি ছিল ২০ লক্ষ মার্কিন ডলার, তা গত বছরের বিশ্বকাপে বাড়িয়ে ৩৫ লক্ষ মার্কিন ডলার হয়েছে। বিসিসিআই সচিব জয় শাহ আইসিসির অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয় কমিটির শীর্ষে রয়েছেন। তিনিও আইসিসির এই পদক্ষেপে উচ্ছ্বসিত হয়ে স্বাগজ জানিয়েছেন।

আগামী চার বছরের জন্য ডিস্ট্রিবিউশন মডেল চূড়ান্ত হয়েছে। বিশ্বজুড়ে ক্রিকেটে আরও বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। আইসিসি সদস্য দেশগুলি আরও বেশি আর্থিকভাবে লাভবান হতে চলেছে। আইসিসির চিফ এগজিকিউটিভ কমিটি সিদ্ধান্ত নিয়েছে, টেস্টে নির্ধারিত সময়ে এক ওভার কম করলে প্লেয়ারদের ম্যাচ ফি-র ৫ শতাংশ করে কাটা হবে, যা সর্বাধিক হতে পারে ৫০ শতাংশ।
যদি কোনও দল নতুন বল নেওয়ার আগে অর্থাৎ ৮০ ওভারের মধ্যে প্রতিপক্ষকে অল আউট করে দিতে পারে তাহলে ওভার রেটের জন্য কোনও শাস্তির মুখে পড়তে হবে না। ৬০ ওভারের সময়সীমা এ ক্ষেত্রে বাড়িয়ে ৮০ ওভার করে দেওয়া হলো। আইসিসির ক্রিকেট কমিটি (পুরুষদের)-র প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায় আশাবাদী, এই নিয়মে ক্রিকেটাররা উপকৃত হবেন।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ যেভাবে টেস্ট ক্রিকেটে ইতিবাচক ভূমিকা নিয়েছে বলে অভিমত সৌরভের। তিনি বলেছেন, গত সংস্করণে ৬৯টি টেস্টে মাত্র ১২টি ড্র হয়েছে। এতে দর্শকদের পয়সা যেমন উশুল হচ্ছে, তেমনই ওভার-রেটও ঠিক থাকে। ম্যাচ ফি-র ১০০ শতাংশ জরিমানা হতে পারে, ক্রিকেটারদের এই ভাবনা থেকে মুক্ত রাখতেই আইসিসির নয়া পদক্ষেপ।












Click it and Unblock the Notifications