Ajinkya Rahane: গাভাসকরের ফেলে রাখা বান্দ্রার জমি হস্তান্তর রাহানেকে, মহারাষ্ট্র সরকারের বড় পদক্ষেপ

Ajinkya Rahane: সুনীল গাভাসকরকে ইনডোর ক্রিকেট ট্রেনিং আকাদেমি গড়ে তোলার জন্য মহারাষ্ট্র সরকার ১৯৮৮ সালে জমি দিয়েছিল। কিন্তু সেই জমি ছিল অব্যবহৃত অবস্থায়।

মহারাষ্ট্র সরকার আজ মন্ত্রিসভার বৈঠকে সেই জমি অজিঙ্ক রাহানেকে দেওয়ার সিদ্ধান্ত নিল। আগেও গাভাসকরের জমি নিয়ে বিতর্ক হয়েছিল। কিন্তু তাঁর মতো প্রবাদপ্রতিম ক্রিকেট-ব্যক্তিত্বর বিরুদ্ধে কোনও বড় পদক্ষেপ করেনি মহারাষ্ট্র সরকার।

Ajinkya Rahane

বান্দ্রায় অভিজাত এলাকায় ওই জমির পরিমাণ নেহাত কম নয়। ২ হাজার বর্গমিটারের সেই জমি ৩০ বছরের জন্য রাহানেকে লিজে দেওয়ার সিদ্ধান্ত অনুমোদিত হলো মহারাষ্ট্র সরকারের মন্ত্রিসভার বৈঠকে। জানা গিয়েছে, রাহানে ওই জমিতে স্পোর্টস কমপ্লেক্স তৈরি করবেন।

আজকের বৈঠকে রাজস্ব দফতরের থেকে জমি সংক্রান্ত প্রস্তাব এসেছিল। স্টেট-অব-দ্য-আর্ট ক্রীড়া পরিকাঠামো গড়ার জন্য মুম্বই ক্রিকেট দলের অধিনায়ক অজিঙ্ক রাহানেকে সেই জমি দিল সরকার। গাভাসকর জমি পেয়েও সেটি ফেলে রেখেছেন। সরকারের নজরে আসে, ওই জমিতে বস্তিবাসীরা এমন কিছু কাজকর্ম করছেন যা কাম্য নয়।

রাহানেকে ওই জমি হস্তান্তরের সুপারিশ এসেছিল মহারাষ্ট্র হাউজিং অ্যান্ড এরিয়া ডেভেলপমেন্টের সুপারিশের বৈঠক থেকে। তা আজ চূড়ান্ত রূপ পেল। বান্দ্রায় ওই জমির দামও অনেক। প্রাইম লোকেশনে বিশালাকার জমিতে গাভাসকর ট্রেনিং আকাদেমি না গড়ায় অনেকে অসন্তোষও প্রকাশ করছিলেন।

মহারাষ্ট্রের প্রাক্তন আবাসনমন্ত্রী জিতেন্দ্র আওহাদ আগেই বলেছিলেন, আমি থাকাকালীনই ওই জমিটি যে চুক্তিতে গাভাসকরকে দেওয়া হয়েছিল, তা ২০২১ সালে বাতিলের পরিকল্পনা করেছিলাম। যদিও গাভাসকরের মতো ব্যক্তিত্ব, বিশেষ করে ক্রিকেটে তাঁর যা অবদান রয়েছে সে কারণে জমি ফেরত নিইনি। জানা যাচ্ছে, সুনীল গাভাসকর ক্রিকেট ফাউন্ডেশন ট্রাস্টকে দেওয়া জমি গাভাসকরের থেকে ২০২২ সালের মে মাসেই ফেরত নিয়েছিল মহারাষ্ট্র সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+