অস্ত্রোপচার সম্পন্ন হল লোকেশ রাহুলের, কবে ফিরবেন মাঠে?
সফল ভাবে অস্ত্রোপচার সম্পন্ন হল লোকেশ রাহুলের। বর্তমানে অনেকটাই সুস্থ আছেন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটসম্যান। নিজের অস্ত্রোপচারের কথা সমাজ মাধ্যমে পোস্টও করেন লখনউ অধিনায়ক। আইপিএলে আরসিবির বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন রাহুল। রাহুলের দ্রুত অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেয় বিসিসিআইয়ের মেডিকেল টিম।
সমাজ মাধ্যমে একটি বিবৃতিতে রাহুল লিখেছেন, 'সবাইকে নমস্কার, আমার অস্ত্রোপচার সুষ্ঠভাবে সম্পন্ন ও সফল হয়েছে। সব কিছু ভালো ভাবে করার জন্য এবং আমার কষ্ট কমানোর জন্য চিকিৎসক এবং মেডিক্যাল স্টাফদের আমি ধন্যবাদ জানাই। আমি এবার পুরোপুরি সেরে ওঠার পথে। আর একটু সুস্থ হলেই রিহ্যাব শুরু করে দেব। খুব দ্রুত মাঠে ফেরার জন্য মুখিয়ে আছি।'

09.05.23 pic.twitter.com/r0CxIbhVfD
— K L Rahul (@klrahul) May 9, 2023
চোটের জেরে আইপিএল থেকে ছিটকে গিয়েছিলেন। লোকেশ রাহুল যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারবেন না তা আগেই চূড়ান্ত হয়ে গিয়েছিল। গত সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয় আগামী ৭ জুন থেকে শুরু হতে চলা ভারত অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে খেলতে পারবেন না রাহুল।

গত ১ মে কে এল রাহুল আরসিবি-র বিরুদ্ধে ফিল্ডিং করতে গিয়ে চোট পান। বাউন্ডারি রুখে দেওয়ার জন্য রাহুল ছুটেছিলেন। তখনই তিনি পড়ে যান। মাঠেই যন্ত্রণায় ছটফট করেন তিনি। এরপর ফিজিওদের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন তিনি। রাহুল এরপর আর ফিল্ডিং করেননি। যদিও যন্ত্রণা নিয়েই তিনি ব্যাট করেছিলেন।দ্রুত তাঁর চিকিৎসার দায়িত্ব নেয় ভারতীয় বোর্ডের মেডিকেল টিম। কারণ রাহুল বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটার।

-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications