IPL 2023: বিরাট কোহলিকে টপকে লোকেশ রাহুলের নয়া নজির, দ্রুততম ভারতীয় হিসেবে ঈর্ষণীয় রেকর্ড

আজ লখনউয়ে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে আইপিএলে প্রথম জয়ের স্বাদ পেতে চলেছে লখনউ সুপার জায়ান্টস। জয়ের জন্য ১৩৬ রানের টার্গেট তাড়়া করছে লোকেশ রাহুলের দল। আইপিএলে এদিন কেরিয়ারের ৩৩তম অর্ধশতরান পেলেন রাহুল।

তারই ফাঁকে গড়লেন ঈর্ষণীয় নজির। পিছনে ফেলে দিলেন বিরাট কোহলিকে। হার্দিক পাণ্ডিয়ার দলের বিরুদ্ধে ব্যাটিংয়ের ফাঁকে টি ২০ ক্রিকেটে ৭ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করলেন।

লোকেশ রাহুল

ভারতীয়দের মধ্যে দ্রুততম হিসেবে টি ২০-তে ৭ হাজার ক্লাবের সদস্য হলেন তিনি। বিশ্বের পুরুষদের টি ২০-তে রাহুল হলেন ৪১তম ব্যাটার হিসেবে এই মাইলস্টোন তিনি স্পর্শ করলেন ইনিংসের নিরিখে ৭ হাজার রান করার ক্ষেত্রে রাহুল বিশ্বে তৃতীয় স্থানে।

সাত হাজার টি ২০ রান করতে বিরাট কোহলির লেগেছিল ২১২টি ইনিংস। রাহুলের লাগল ১৯৭টি ইনিংস। শিখর ধাওয়ান ২৪৬টি, সুরেশ রায়না ২৫১টি ও রোহিত শর্মার ২৫৮টি ইনিংস লেগেছিল টি ২০-তে সাত হাজার রান করার করতে।

লোকেশ রাহুল

বাবর আজম সবচেয়ে কম ইনিংস খেলে সাত হাজার টি ২০ রানের মালিক হয়েছেন। পাকিস্তানের অধিনায়কের লেগেছে ১৮৭টি ইনিংস। ক্রিস গেইলের লেগেছিল ১৯২টি ইনিংস। তাঁদের পরেই রইলেন রাহুল। সাত হাজার রান করার ক্ষেত্রে টি ২০-তে সেরা স্ট্রাইক রেটের নিরিখে রাহুল রয়েছেন দ্বিতীয় স্থানে। রাহুলের স্ট্রাইক রেট ৪২.৪২, বাবর আজমের ৪৪.১৪।

রাহুল হার্দিক

আইপিএলে অধিনায়কত্বের নিরিখে রাহুল টপকে গেলেন রাহুল দ্রাবিড়কে। আইপিএলে ৪৯টি ম্যাচে অধিনায়কত্ব করছেন রাহুল। সবচেয়ে বেশি ম্যাচে আইপিএলে নেতৃত্ব দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি (২১৬)। তাঁর পরেই রয়েছেন রোহিত শর্মা (১৪৭) ও বিরাট কোহলি (১৪১)। রাহুল এদিন অর্ধশতরান পূর্ণ করেন ৩৮ বলে।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+