Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: নাইটদের সাজঘর সুখী সংসার, ‘দাদাদের’ পারফরম্যান্স বিশ্লেষণ করলেন রঘুবংশী, দেখুন ভিডিও

১২ ম্যাচে ১৮ পয়েন্ট। চলতি আইপিএলে প্রথম দল হিসাবে আইপিএলের প্লে-অফ নিশ্চিত করেছে কেকেআর। মাঠের সাফল্য অনেকটাই নির্ভর করে সাজঘরের পরিবেশের উপরে। এবার নাইটদের সাজঘর যেন একটা সুখী সংসার। একাধিক তারকা থাকলেও গোষ্ঠী কোন্দলের কোনও ছায়া দলের উপর পড়তে দেননি কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং মেন্টর গৌতম গম্ভীর। একইসঙ্গে এই দলে নেই সিনিয়ার-জুনিয়রের মধ্যে কোনও বিভাজন।

প্রতিটি ম্যাচের পর দলের পারফরম্যান্স বিশ্লেষণ করেন কোনও না কোনও ক্রিকেটার। মূলত সিনিয়ার ক্রিকেটাররা এতদিন এই দায়িত্ব পালন করে আসতেন। তবে মুম্বই ম্যাচ জিতে প্লে-অফের যোগ্যতা অর্জন করার পর সাজঘরে বক্তার ভূমিকায় অবতীর্ণ হলেন তরুণ অঙ্গকৃষ রঘুবংশী।

KKR

ম্যাচ জয়ের পর কোচ পণ্ডিত দলের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন। এরপর বক্তব্য রাখতে শুরু করেন রঘুবংশী। ‌নিজের বক্তব্যের শুরুতে নাইট তরুণ ক্রিকেটার বলেন, 'এটা একটা ছোট ম্যাচ ছিল। শুরুতেই সল্ট ছক্কা মেরে ম্যাচের সূচনা করে। এই ম্যাচে ওপেনাররা বড় রান না পাওয়ায় বাকি ব্যাটাররা সুযোগ পান। ভেঙ্কটেশ আইয়ার এবং দুরন্ত প্রত্যাবর্তন করা নীতীশ রানা দারুণ পারফরম্যান্স করেছেন।'

এরপর রঘুবংশী বলেন, 'প্রত্যেকেই অল্প সময় সুযোগ পেলেও ভালো খেলেছে, রিঙ্কু ভাই বিশেষ করে এবং রমনভাই শেষ বলে ছক্কা মেরেছে। এমনকি এই ম্যাচে র্যাবম্বো(রমনদীপ) অসাধারণ ফিল্ডিং করেছে। বোলারদের বাড়তি কৃতিত্ব দিতে হবে কারণ কঠিন পরিস্থিতিতে তারা হৃদয় দিয়ে বোলিং করেছে। বিশেষ করে সানি(নারিন) এবং বরুণ। অবশ্যই কৃতিত্ব দিতে হবে রাসেল এবং শেষ ওভারের নায়ক হর্ষিত রানার। এবার আমাদের সাম‌নে এগিয়ে যেতে হবে।'


শনিবার জয়ের পর শ্রেয়স বলেছেন, ''ম্যাচ শুরুর আগেই আমরা ঠিক করে নিয়েছিলাম, প্রথম দল হিসাবে প্লে-অফের যোগ্যতা অর্জন করতে হবে। দলের সবাই লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রস্তুত ছিল। তবে আমরা কেউ চাপে ছিলাম না। ম্যাচের চরিত্র বদলে দেওয়ার মতো খেলোয়াড় আমাদের দলে অনেকে আছে। এই সাফল্যে সকলের অবদান রয়েছে। আমি সবাইকে অভিনন্দন জানাতে চাই।

আইপিএলের শুরুটা ইডেনে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে করেছিল কেকেআর। নাইটরা ঘরের মাঠে মরশুমের শেষ হোম ম্যাচেও জিতল। মুম্বইকে হারানোর পর কেকেআরের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা মাঠ প্রদক্ষিণ করেন। সেই সময় চারিদিক থেকে ভেসে আসছিল শঙ্খধ্বনি। এমনকি প্লে-অফে পৌঁছানোর জন্য হল জমজমাট সেলিব্রেশনও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+