আইপিএল স্থগিত হলেও নিউজিল্যান্ড ফিরতে পারছেন না কেকেআরের সেইফার্ট, কারণটা উদ্বেগের

আইপিএল স্থগিতের পরও নিউজিল্যান্ড উড়ে যেতে পারছেন না কেকেআরের সেইফার্ট, জেনে নিন কারণ

করোনা ভাইরাসের কারণ আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেলেও ভারত ছাড়ার জো নেই নিউজিল্যান্ডের ব্যাটসম্যান টিম সেইফার্টের। কোভিড ১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ আসায় আপাতত ভারতেই থাকতে হবে কেকেআর তারকাকে। শরীরে সংক্রমণের খুব সামান্য লক্ষণ থাকলেও কিউয়ি তারকার চিকিৎসা প্রয়োজন বলে জানানো হয়েছে।

আইপিএল স্থগিত হলেও নিউজিল্যান্ড ফিরতে পারছেন না কেকেআরের সেইফার্ট, কারণটা উদ্বেগের

শনিবার বিশেষ ফ্লাইটে ভারত থেকে নিউজিল্যান্ড উড়ে যাওয়ার কথা ছিল টিম সেইফার্টের। তার আগে নিয়ম মেনে কেকেআর তারকার দুটি কোভিড ১৯ টেস্ট করানো হয়। দুটি রিপোর্টই পজিটিভ আসায় কিউয়ি ব্যাটসম্যানকে তাঁর দেশে ফেরার অনুমতি দেয়নি ভারত সরকার। সব সুরক্ষা এবং স্বাস্থ্য বিধি মেনে আপাতত তাঁকে এ দেশেই আইসোলেশনে থাকতে হবে। চিকিৎসা এবং কোয়ারেন্টাইন পর্ব শেষে তাঁর আরও দুটি কোভিড ১৯ টেস্ট করা হবে। রিপোর্ট নেগেটিভ এলে তবেই নিউজিল্যান্ড উড়ে যেতে পারবেন সেইফার্ট।

বিসিসিআই সূত্রে খবর, নিউজিল্যান্ডের ২৬ বছরের ব্যাটসম্যানকে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাইয়ের হাসপাতালে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। যেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ তথা প্রাক্তন অস্ট্রেলিয় ব্যাটসম্যান মাইক হাসি। তিনি এখন অনেকটাই সুস্থ বলে জানানো হয়েছে। ওই হাসপাতালে থেকেই ধীরে ধীরে করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে নিজের পাল্লা ভারী করছেন সিএসকে-র বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজিও।

অন্যদিকে করোনা ভাইরাসে আক্রান্ত টিম যে এখনই দেশে ফিরতে পারছেন না, তা নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে জানিয়ে দেওয়া হয়েছে। যারা এই কঠিন পরিস্থিতিতেও বিসিসিআই ও কলকাতা নাইট রাইডার্সের ওপর বিপুল পরিমাণে আস্থা রাখছে। অন্যদিকে ইংল্যান্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে ইতিমধ্যে ভারত থেকে মালদ্বীপে উড়ে গিয়েছেন আইপিএল খেলতে আসা নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন, মিচেল স্যান্টনার ও কাইল জেমিয়েসনের মতো ক্রিকেটাররা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+