Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

BCCI: প্রাক্তন সহকর্মীকেই ভারতীয় দলে আনছেন গম্ভীর! রোহিতদের ফিল্ডিং কোচ হচ্ছেন কে?

আসন্ন টি-২০ বিশ্বকাপের পরই ভারতীয় দলের কোচ হিসেবে শেষ হবে রাহুল দ্রাবিড়ের সঙ্গে চুক্তি। গতবছর একদিনের বিশ্বকাপের পরই চুক্তি শেষ হয়ে গিয়েছিল। তারপর টি-২০ বিশ্বকাপ পর্যন্ত তা বাড়ানো হয়। বিশ্বকাপ শেষ হওয়ার পরই ভারতীয় দলের নতুন কোচের নাম ঘোষণা করা হবে। নতুন কোচ হিসাবে প্রায় চূড়ান্ত হয়েই গিয়েছেন গৌতম গম্ভীর। তাঁর সহকারী হওয়ার দৌড়ে এগিয়ে কে?

দ্রাবিড় সরে যাওয়ার পর কী হবে বর্তমান সাপোর্ট স্টাফদের ভবিষ্যত? বিক্রম রাঠোর, টি দিলীপদের নিয়েই কাজ করবেন গম্ভীর? যা খবর তাতে গম্ভীর বোর্ডকে জানিয়ে দিয়েছেন তিনি তাঁর পছন্দ মতো ব্যাটিং-বোলিং-ফিল্ডিং কোচ নিয়োগ করবেন। অর্থ্যাত দ্রাবিড়ের সঙ্গেই বর্তমান সাপোর্ট স্টাফদের মেয়াদও শেষ হচ্ছে টি২০ বিশ্বকাপের পরেই। এবার ভারতীয় দলের সম্ভাব্য ফ্লিডিং কোচের নাম প্রকাশ্যে এল।

gautam gambhir

একাধিক সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, প্রাক্তন সহকর্মীকেই ভারতীয় দলের ফিল্ডিং কোচ হিসাবে আনতে চলেছেন তিনি। বিশ্বের সেরা, কিংবদন্তি ফিল্ডার জন্টি রোডসকে দেখা যেতে পারে ভারতীয় দলের ফিল্ডিং কোচ হিসাবে। এরআগে আইপিএলে লখনউ দলের মেন্টরের দায়িত্ব নেওয়ার পর টিমের ফিল্ডিং কোচ হিসাবে প্রোটিয়া প্রাক্তনীকেই বেছে নিয়েছিলেন গম্ভীর।

জন্টির ফিটনেস এখনও তরুণ ক্রিকেটারদের চমকে দেয়। গম্ভীর-জন্টির জুটি ফের দেখা যেতে পারে ভারতীয় ক্রিকেটে।কলকাতা নাইট রাইডার্স ২০১২ ও ২০১৪ সালে আইপিএল জিতেছিল। গম্ভীরের নেতৃত্বেই দুটি ট্রফি এসেছিল। এক দশক পর কেকেআরে নতুন ভূমিকাতে ফিরতেই তৃতীয় ট্রফি জেতে কলকাতা।

যখনই কেউ কোনও দলের কোচ হিসাবে দায়িত্ব নেন, তিনি সাপোর্ট স্টাফ হিসাবে নিজের পছন্দের প্রার্থীকে নিয়ে আসেন। যাতে গোটা দলকে এক সুতোয় গেঁথে এগিয়ে নিয়ে যাওয়া সহজতর হয়। যাতে মানসিক বোঝাপড়াটাও হয় ভাল। ঠিক যেভাবে রবি শাস্ত্রী কোচ হওয়ার পর সঞ্জয় বাঙ্গার, আর শ্রীধরদের নিয়োগ করেছিলেন। দ্রাবিড় তাঁর এনসিএ-র সাপোর্ট স্টাফদেরই ভারতীয় দলে এনেছিলেন। একইপথে হাঁটছেন গম্ভীরও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+