দিল্লি টেস্টে ভারতকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামাবে ওয়েস্ট ইন্ডিজ, ক্যাম্পবেলের শতরানে নজির
দিল্লি টেস্টে ইনিংস জয় নিশ্চিত করতে পারবে না ভারত। খেলা যেভাবে এগিয়ে চলেছে তাতে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামতে হবে শুভমান গিলদের।
কাল টেস্টের শেষ দিন। আজ চতুর্থ দিনের খেলা চলছে। ফলো অনে বাধ্য হয়েও লিড নিশ্চিত করতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ। চলতি টেস্ট সিরিজে সেরা ব্যাটিং পারফরম্যান্স উপহার দিয়ে। তবে ভারত ২-০ ব্যবধানে সিরিজ জিতবে, তা নিয়ে সংশয় নেই।

আজ চতুর্থ দিনের প্রথম সেশনেই শতরান পূর্ণ করেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার জন ক্যাম্পবেল। তিনি শতরানে পৌঁছন ১৭৪ বল খেলে, ৯টি চার ও তিনটি ছয়ের সাহায্যে। শেষ অবধি তাঁকে সাজঘরে ফেরান রবীন্দ্র জাদেজা। লেগ বিফোরের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ডিআরএসের দ্বারস্থ হলেও তাতে লাভ হয়নি ক্যাম্পবেলের।
ক্যাম্পবেল এদিন টেস্ট কেরিয়ারের প্রথম শতরান পাওয়ার সঙ্গে সঙ্গে নজিরও গড়লেন। তাঁর ১৯৯ বলে ১১৫ রানের ইনিংস সাজানো ১২টি চার ও তিনটি ছয় দিয়ে। ১৯ বছর পর এই প্রথম ভারতের বিরুদ্ধে টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কোনও ওপেনার শতরান পেলেন। শেষ পেয়েছিলেন ড্যারেন গঙ্গা। ২০০৬ সালে ব্রায়ান লারার দলের হয়ে সেন্ট কিটস ও নেভিসের বাসেটেরেতে শতরান করেছিলেন গঙ্গা। সেই টেস্টে গঙ্গা করেছিলেন ২৯৪ বলে ১৩৫।
ওয়েস্ট ইন্ডিজ যে দিল্লি টেস্টে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে লড়াই চালাল তার মূল কৃতিত্ব কিন্তু ক্যাম্পবেল ও শেই হোপের। ৩৫ রানে পড়েছিল দ্বিতীয় উইকেট। তৃতীয় উইকেটের পতন ঘটল ২১২ রানের মাথায়। শেই হোপও এগিয়ে চলেছেন শতরানের দিকে।
হোপ শেষ টেস্ট শতরান করেছেন ২০১৭ সালে। ইংল্যান্ডের বিরুদ্ধে লিডস টেস্টে করেছিলেন ১৪৭ ও অপরাজিত ১১৮। আজ তিনি তৃতীয় টেস্ট শতরানকে পাখির চোখ করেছেন। ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট শতরানের আশা জিইয়ে রেখে। এই প্রতিবেদন লেখার সময় ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৭৬ ওভারে ৩ উইকেটে ২৪৭ রান। হোপ ৮৯ ও অধিনায়ক রস্টন চেজ ২১ রানে ব্যাট করছেন। ক্যারিবিয়ানরা পিছিয়ে ২৩ রানে।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications