আইপিএল ২০২০: এই ফ্র্যাঞ্চাইজির কাছে অশনিসংকেত, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার
আইপিএল ২০২০: এই ফ্র্যাঞ্চাইজির কাছে অশনিসংকেত, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার
আইপিএল ২০২০ থেকে ছিটকে গেলেন ইংল্যান্ডকে বিশ্বকাপ দেওয়া তারকা পেসার জোফরা আর্চার। কনুইয়ের চোটের কারণে ভুগছিলেন। ডাক্তারি পরামর্শে তাঁর শুশ্রুষা চলছিল। শেষ পর্যন্ত অবশ্য আসন্ন ১৩ এর আইপিএল খেলা হচ্ছে না আর্চারের।

কেন নেই আর্চার
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আর্চার চোটমুক্ত নয়। সেকারণেই জাতীয় দলের হয়ে খেলার জন্য নিজেকে ফিট তৈরি করতে আইপিএলে খেলবেন না আর্চার।

কবে চোট
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জানুয়ারিতে সিরিজ চলাকালীন ডান হাতের কনুইতে চোট পান আর্চার। সেই চোট এখনও পুরোপুরি সেরে ওঠেনি। আগামী এপ্রিলের মাঝে ফের আর্চারের চোট কতটা সেরেছে পরীক্ষা হবে।

আইপিএলে রাজস্থান রয়্য়লসের ধাক্কা
আইপিএলে রাজস্থান রয়্যালস দলের হয়ে এখনও পর্যন্ত দুই মরসুম খেলেছেন আর্চার। দুই মরসুমেই আর্চার বল হাতে নজর কেড়েছেন। ২০১৯ মরসুমে ১১ ম্যাচ খেলে আর্চার ৬৭ রান ও ১১টি উইকেট নেন। ২০১৮ মরসুমে ১০ ম্যাচে ১৫ রান ও ১৫টি উইকেট নিয়েছিলেন। আর্চারকে হারানোয় টুর্নামেন্টে শুরুর আগেই বেশ চাপে পড়ল রাজস্থান রয়্যালস।

ফের কবে মাঠে দেখা যাবে আর্চারকে
জুনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট খেলবে ইংল্যান্ড। সেই ম্যাচেই ফের আর্চারকে ২২ গজে দেখা যেতে পারে।
-
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ












Click it and Unblock the Notifications