চাকদহ এক্সপ্রেসে চক দে ইন্ডিয়া! সমতা ফিরিয়ে ঝুলনই সেরা

চাকদহ এক্সপ্রেসে চক দে ইন্ডিয়া! আন্তর্জাতিক নারী দিবসের আগের দিন দক্ষিণ আফ্রিকার কাছে ৮ উইকেটে পরাজয়। নারী দিবসে বিসিসিআইয়ের ঘোষণা, চলতি বছরেই ইংল্যান্ডে গিয়ে টেস্ট ম্যাচ খেলবে ভারতীয় মহিলা ক্রিকেট দল, ৬ বছরের বেশি সময়ের পর। এই ঘোষণার পরদিনই আজ দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল মিতালি রাজের ভারত।

চাকদহ এক্সপ্রেসে চক দে ইন্ডিয়া! সমতা ফিরিয়ে ঝুলনই সেরা

আজ লখনউয়ে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠান মিতালি। প্রথম ওভারেই ধাক্কা দেন ঝুলন গোস্বামী। এরপর থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে ৪১ ওভারেই ১৫৭ রানে অল আউট হয়ে যায় প্রোটিয়ারা। লারা গুডঅল সর্বাধিক ৪৯ রান করেন। প্রথম ম্যাচে দুই উইকেট নেওয়ার পর এই ম্যাচে চার উইকেট পেলেন ঝুলন গোস্বামী। ১০ ওভার হাত ঘুরিয়ে ৪২ রানের বিনিময়ে চার উইকেট তুলে নেন চাকদহ এক্সপ্রেস। রাজেশ্বরী গায়কোয়াড় তিনটি, মানসী যোশী দুটি এবং হরমনপ্রীত কউর তিনটি উইকেট দখল করেন।

জবাবে খেলতে নেমে এক উইকেট হারিয়েই ২৮.৪ ওভারে জয়ের লক্ষ্যমাত্রা পেরিয়ে যায় ভারত। ১০টি চার ও তিনটি ছক্কার সাহায্যে ৬৪ বলে ৮০ রান করে অপরাজিত থাকেন স্মৃতি মান্ধানা। ৮৯ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন পুণম রাউত। তিনি মেরেছেন আটটি চার। ম্যাচের সেরার পুরস্কার জিতে নিয়েছেন ঝুলন গোস্বামী। একদিনের আন্তর্জাতিকে ঝুলনের উইকেটসংখ্যা দাঁড়াল ১৮৪ ম্যাচে ২৩১ উইকেট। টেস্টে ৪০টি ও টি ২০ আন্তর্জাতিকে ৫৬টি উইকেট রয়েছে ঝুলনের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+