বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উনাদকাটের খেলা নিয়ে অনিশ্চয়তা, এনসিএ-র রিপোর্টের অপেক্ষায় বোর্ড

ঋষভ পন্থ, বুমরাহ, কেএল রাহুল, শ্রেয়স আইয়াররা আগেই ছিটকে গিয়েছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে। চোটের তালিকাতে থাকা জয়দেব উনাদকাটের খেলা নিয়েও অনিশ্চয়তা তৈরি হল। বোর্ড সূত্রের খবর, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে সম্ভবত খেলতে পারবেন না সৌরাষ্ট্রের পেসার। যদিও টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা করা হয়নি।

বিসিসিআইয়ের পক্ষ থেকে মেডিকেল আপডেট দেওয়া হয়েছে তাতেও উনাদকাটের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা নিয়ে এখনও অনিশ্চয়তার আভাস ছিল। বোর্ড জানিয়েছিল, বর্তমানে এনসিএতে রিহ্যাব করছেন সৌরাষ্ট্রের এই পেসার। শেষ মুহূর্ত পর্যন্ত দেখেই তাঁকে নিয়ে সিদ্ধান্ত নিতে পারে টিম ম্যানেজমেন্ট।
আগামী মঙ্গলবার এনসিএ-র পক্ষ থেকে চোট প্রাপ্ত ক্রিকেটারদের পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়া হবে বিসিসিআইকে। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে টিম ম্যানেজমেন্ট।

১

একটি সর্বভারতীয় ওয়েবসাইটকে বোর্ডের এক শীর্ষ কর্তা বলেছেন, 'উনাদকাট এনসিএতে রিহ্যাবের মধ্যেই আছেন। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তাঁর খেলা নিয়ে এখনও প্রশ্ন চিহৃ আছে। উদানকাটের ক্ষেত্রে আরও এক সপ্তাহ লাগবে গোটা চিত্রটা পরিস্কার হতে, অল্প সময়ের মধ্যে ফিট হওয়া ওর জন্য কঠিন। আমরা এনসিএ-র রিপোর্টের অপেক্ষায় আছি।'

মনে করা হচ্ছে এনসিএ-র রিপোর্ট পাওয়ার পরই উনাদকাটের বিকল্প বেছে নিতে পারে টিম ম্যানেজেমেন্ট। আগামী ৭ জুন থেকে ওভালে শুরু হচ্ছে ভারত অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। টিম ইন্ডিয়ার সঙ্গে স্ট্যান্ড বাই ক্রিকেটার হিসাবে ওভালে দলের সঙ্গে যাচ্ছেন সূর্যকুমার যাদব, মুকেশ কুমার, ঋতুরাজ গাইকোয়াড।

২

আরসিবি ম্যাচের আগে লখনউ দলের অনুশীলনে নেটে বোলিং করার সময়ই কাঁধে চোট পান জয়দেব উনাদকট। অনুশীলনে বোলিং করার সময় উনাদাকাটের পা নেটের ধারে একটি দড়িতে আটকে যায় এবং ফলে তিনি পড়ে গিয়ে নিজের বাম কাঁধে চোট পান। পড়ে যাওয়ার পরেই উনাদকাট ব্যথায় কাতরাতে থাকেন তিনি। সঙ্গে সঙ্গে লখনউ দলের ফিজিও ঘটনাস্থলে ছুটে আসেন।

উনাদকাটের বদলে সূর্যাংশ শেডগেকে দলে নেয় লখনউ। ২০ বছর বয়সি তরুণ তুর্কি এ মরসুমের রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের দলের অংশ ছিলেন বটে, তবে তিনি দলের হয়ে একটিও ম্যাচে মাঠে নামেননি।

৩

তিনটি ভাগে ভাগ হয়ে লন্ডন যাবে টিম ইন্ডিয়া। ২৩ মে রাতে প্রথম দফার ক্রিকেটাররা যাবেন। কোচ রাহুল দ্রাবিড় ও সাপোর্ট স্টাফদের সঙ্গে যাবেন অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, উমেশ যাদবরা।দ্বিতীয় দফা যাবে ২৫ মে। আইপিএল শেষের পর তৃতীয় দফার ক্রিকেটাররা যাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+