BCCI: কার নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে ভারত? রথযাত্রার দিনেই বিরাট আপডেট দিলেন জয় শাহ

টি২০ বিশ্বকাপ জয়ের পর এবার ভারতীয় দলের ফোকাসে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ। রোহিত শর্মার নেতৃত্বেই ১৭ বছর পর টি২০ বিশ্বকাপ জিতেছে। ভারতীয় দলের বিশ্বকাপ জয়ের পরই টি২০ আন্তর্জাতিক থেকে অবসর ঘোষণা করেছেন রোহিত শর্মা, বিরাট কোহলি রবীন্দ্র জাদেজারা। আগামী দিনে রোহিত শর্মাকে নিয়ে কী ভাবছে বিসিসিআই, তার বড় আপডেট দিলেন বোর্ড সচিব জয় শাহ।

টি২০ আন্তর্জাতিক থেকে অবসর ঘোষণা করলে আগামী দিনে রোহিত এবং বিরাট যে টেস্ট এবং একদিনের ফর্ম্যাটে ধারাবাহিকভাবে খেলা চালিয়ে যাবেন সে কথা আরও একবার স্পষ্ট করে দিলেন বিসিসিআই সচিব জয় শাহ। রবিবার পবিত্র রথযাত্রার দিনই বিসিসিআইয়ের পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে যেখানে ঘোষণা করা হয়েছে আগামী দিনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ রোহিত শর্মার নেতৃত্বে খেলতে ভারতীয় দল।

Jay Shah

বোর্ড সচিব এই ভিডিওতে ভারতীয় দলের ক্রিকেটারদের টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য শুভেচ্ছা জানান। পাশাপাশি তিনি বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারদের আলাদাভাবে ধন্যবাদন জানান তাঁদের অবদানের জন্য। তাঁর কথায়, 'আমি টি২০ বিশ্বকাপ জয় কোচ রাহুল দ্রাবিড়, রোহিত শর্মা, বিরাট কোহলি ‌ রবীন্দ্র জাদেজাকে উৎসর্গ করছি, ২০২৩ সালে ওডিআই বিশ্বকাপে আমরা মন জিতলেও কাপ জিততে পারে‌নির। কিন্তু আমরা বলেছিলাম ২০২৪ সালে আমরা মন ও কাপ দুটোই জিতব।'

জয় শাহ জানিয়েছেন, 'আগামী দিনে ভারতীয় দল রোহিত শর্মার নেতৃত্বে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলবে। আমরা আশাবাদী আগামী দিনে এই দুটি টুর্নামেন্টেও ভারতীয় দল চ্যাম্পিয়ন হবে। জয় ভারত, বন্দেমাতরম।'

একইসঙ্গে জয় শাহ বলেন, "টি২০ বিশ্বকাপ জেতার পর আমাদের পরবর্তী লক্ষ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি। রোহিতের অধিনায়কত্বে আমাদের পূর্ণ আস্থা রয়েছে। দুটো টুর্নামেন্টেই আমরা চ্যাম্পিয়ন হব।" টি২০ বিশ্বকাপ পর্ব সমাপ্ত হয়েছে। এরপর আইসিসি পুরুষদের ক্রিকেটে পরবর্তী ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০২৫ সালের ফেব্রুয়ারি পাকিস্তানে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু ভারতীয় দল পাকিস্তানে আদৌও খেলতে যাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা আছে।

সংবাদ সংস্থা পিটিআইয়ের তথ্য অনুসারে, আটটি দলকে দুটি গ্রুপ ভাগ করা হয়েছে। এ-গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নিউজিল্যান্ড। বি-গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, আফগানিস্তান। ২০১৭ সালের পর চ্যাম্পিয়ন্স ট্রফি হবে একদিনের ফর্ম্যাটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+