অস্ট্রেলিয়ায় যাওয়া হচ্ছে না ইশান্তের! রোহিতের কি গতি? ওয়ান ডে দলে নটরাজন
অস্ট্রেলিয়ায় যাওয়া হচ্ছে না ইশান্তের! রোহিতের কি গতি? ওয়ান ডে দলে নটরাজন
চোটের কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকেই গেলেন ইশান্ত শর্মা। ক্যাঙারুর দেশের বিমান ধরার জন্য আরও কিছুটা অপেক্ষা করতে হবে রোহিত শর্মাকে। অন্যদিকে, ব্যাক আপ হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলে জায়গা পেয়েছেন তরুণ ফাস্ট বোলার টি নটরাজন। তবে তাঁর প্রথম একাদশে জায়গা পাওয়া মুশকিল।

ছিটকে গেলেন ইশান্ত
ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে থাকা টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার ইশান্ত শর্মা চোট সারিয়ে উঠলেও তাঁকে অস্ট্রেলিয়া পাঠানো হচ্ছে না বলে এক বিবৃতি জারি করে জানিয়ে দিয়েছে বিসিসিআই। অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য যে সময় পাওয়ার কথা, তার মধ্যে ইশান্ত তৈরি হতে পারবেন না বলেই মনে করে ভারতীয় ক্রিকেট বোর্ড।

রোহিত শর্মাকে সময়
ইশান্ত শর্মার আশা শেষ হলেও ওপেনার রোহিত শর্মাকে অন্তত একটা সুযোগ দিতে চায় বিসিসিআই। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-তে হিটম্যানের ফিটনেস ট্রেনিং চলছে রোহিতের। ১১ ডিসেম্বর তাঁর চোটের পরীক্ষা হবে। তাতে পাস মার্কস নিয়ে উত্তীর্ণ হলে রোহিতকে অস্ট্রেলিয়ায় পাঠানো হতে পারে বলে আভাস দিয়ে রেখেছে বিসিসিআই।

শেষ চেষ্টা করেছিল বিসিসিআই
চোট থাকার কারণে টিম ইন্ডিয়ার বাকি সদস্যদের সঙ্গে অস্ট্রেলিয়া যেতে পারেননি ওপেনার রোহিত শর্মা ও ফাস্ট বোলার ইশান্ত শর্মা। সিরিজের দ্বিতীয় টেস্টে দুই ক্রিকেটারকে মাঠে নামানোর জন্য, অজিভূমে তাঁদের কোয়ারন্টাইন বিধি শিথিল করার আবেদন জানিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির। অস্ট্রেলিয়া সরকার সেই আবেদন খারিজ করে দিয়েছে বলে খবর।

মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া
আজ ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচ চলছে। ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর দুই দলের মধ্যে আরও দুটি ওয়ান ম্যাচ খেলা হবে। ৪ ডিসেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে প্রথম টি-টোয়েন্টি খেলবে ভারত। ৬ এবং ৮ ডিসেম্বর দুই দলের মধ্যে শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে। ২৭ ডিসেম্বর দুই দলের মধ্যে প্রথম টেস্ট অনুষ্ঠিত হওয়ার কথা। অ্যাডিলেড ওভালে দিন-রাতের এই টেস্ট ঘিরে উন্মাদনা তুঙ্গে। ২৬ ডিসেম্বর মেলবোর্নে শুরু হবে দ্বিতীয় টেস্ট। তৃতীয় এবং চতুর্থ টেস্ট যথাক্রমে সিডনি ক্রিকেট গ্রাউন্ড ও গাব্বায় অনুষ্ঠিত হবে।

ওয়ান ডে দলে নটরাজন
ব্যাক আপ হিসেবে অস্ট্রেলিয়া সফররত ভারতের ওয়ান ডে দলে জায়গা পেয়েছেন তরুণ পেসার টি নরাজন। কেকেআর স্পিনার বরুণ চক্রবর্তীর পরিবর্তে ভারতের টি-টোয়েন্টি দলে ইতিমধ্যেই জায়গা পেয়েছেন আইপিএলে দারুণ বোলিং করা নটরাজন।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications