Ishan Kishan: দলীপে খেলছেন না, এনসিএ-তে ট্রেনিংয়ে যেতে হবে ঈশান কিষানকে
বিরাট-রোহিতরা ছুটিতে থাকলেও আগামী সপ্তাহ থেকেই ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে ভারতীয় দলের। ক্যারিবিয়ান সফরের জন্য এখনও দল ঘোষণা করেননি নির্বাচকরা। তার আগে কিষান-সহ বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ এক ঝাঁক ক্রিকেটার যাচ্ছেন বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। জানা গিয়েছে, আগামী সপ্তাহে এনসিএ-তে স্ট্রেংথ ও কন্ডিশনিং শিবিরে যোগ দিচ্ছেন ক্রিকেটারেরা।
তবে ঈশান কিষান ছাড়া আর কোন কোন ক্রিকেটারদের এই শিবিরে ডাকা হবে তা এখনও চূড়ান্ত নয়। মূলত তরুণ ক্রিকেটারদেরই এই শিবিরে ডাকা হবে। ক্যারবিয়ান সফরে কিষান সহ অনেক নতুন মুখকে সুযোগ দেওয়া হতে পারে বলে খবর। সীমিত ওভারের ক্রিকেটে যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিংহদের নেওয়া হতে পারে বলে খবর।

ভারতীয় দলের দুই উইকেটক ঋষভ পন্থ, কেএল রাহুল দুইজনেই চোটের কবলে। দুই জনের মধ্যে একজন যতদিন না সুস্থ হচ্ছেন ততদিন উইকেটরক্ষক হিসেবে ঈশান কিষানের নাম ঘোরাফেরা করছে।
ভারতীয় দলের সঙ্গে নিয়মিত সফর করছেন ঝাড়খণ্ডের তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান। কিন্তু প্রথম একাদশে খুব একটা এখনও সুযোগ পাননি ঈশান কিষান। বিভিন্ন মহল থেকে ঈশানের নাম প্রস্তাব করা হলেও তাঁকে সেভাবে সুযোগ দেওয়া হয়নি, মূলত রিজার্ভ বেঞ্চে বসেই কাটাতে হচ্ছে তাঁকে।

আন্তর্জাতিক টেস্টে অভিষেক না করলেও তিনি সাদা বলের ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছেন। তবে টেস্টে তাঁকে বিকল্প হিসেবে রাখা হয়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কেএস ভরতের বিকল্প হিসেবে তাঁকে নেওয়া হয়েছিল। কেএস ভরত একেবারেই আশাপ্রদ পারফরম্যান্স করতে পারেননি, ফলে সাদা জার্সিতে লাল বলে উইকেটরক্ষক হিসাবে এবার ঈশানকেই খেলানো হতে পারে।
সম্প্রতি লাল বলের ক্রিকেট খেলতে অনীহা প্রকাশ করে দলীপ ট্রফি থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন ঈশান, যা নিয়ে বিতর্কও কম হয়নি। ঈশানের পরিবর্তে অভিমন্যু ঈশ্বরণকে পূর্বাঞ্চলের নেতৃত্বের ভার দেওয়া হয়।

-
অসম-পণ্ডিচেরিতে রেকর্ড ভোটিং, কেরলে ছাপিয়ে গেল পাঁচ বছর আগের রেকর্ড, কোন রাজ্যে কত ভোট পড়ল? -
পশ্চিমবঙ্গ পুলিশে রদবদল! বিধানসভা নির্বাচনের আগে ১০০ জন আধিকারিকের বদলি -
এসআইআরে রাজ্যজুড়ে কত লক্ষ নাম, কোন জেলায় সর্বোচ্চ ছাঁটাই? কী বলছে পরিসংখ্যান -
রেশন দুর্নীতি মামলায় রাজ্যের ১২টি জায়গায় ইডির ম্যারাথন তল্লাশি -
দুন বুক ফেস্টিভ্যালে গাড়োয়ালি ও কুমায়ুনী ভাষার দাপট, প্রকাশ পেল ২৬টি নতুন বই -
মমতার পাড়ায় দাঁড়িয়েই মুখ্যমন্ত্রীকে হারানোর হুঙ্কার শুভেন্দু অধিকারীর, সারলেন ভবানীপুরে প্রচার -
অবিশ্বাস্য ব্যাটিং মুকুল চৌধুরীর! লখনৌয়ের কাছে জেতা ম্যাচ হেরে জয়ের খাতাই খুলতে পারল না কেকেআর -
'ভাতার প্রতিশ্রুতি দিয়ে বাংলার মা-বোনেদের মন ভোলানো যাবে না', অমিত শাহকে কটাক্ষ অভিষেকের -
সুপ্রতিম সরকার সহ বাংলার ৩ আইপিএসকে তামিলনাড়ুতেই ভোট পর্যবেক্ষক নিয়োগ, অবিলম্বে পৌঁছনোর নির্দেশ কমিশনের -
ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানের সঙ্গে কী করবেন? হুঁশিয়ারি দিয়ে রাখলেন ট্রাম্প -
ইরান-আমেরিকা কূটনৈতিক আলোচনার আগে তেহরানকে সতর্ক করলেন জেডি ভ্যান্স












Click it and Unblock the Notifications