দিল্লি ক্যাপিটালসের পর হ্যাক রাজস্থান রয়্যালসের এক্স হ্যান্ডল, ক্রিপ্টোকারেন্সির প্রচার

DC And RR Account Hacked: আইপিএলের দুটি ফ্র্যাঞ্চাইজি আজ কিছুটা সময়ের জন্য সমস্যার মুখে পড়ল। দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসের এক্স হ্যান্ডল হ্যাক হলো একই দিনে।

আজ প্রথমে দিল্লি ক্যাপিটালসের এক্স হ্যান্ডলে কিছু সন্দেহজনক পোস্ট দেখা যাক। এর কিছু পরেই একই ধরনের বার্তা সম্বলিত পোস্ট দেখা যায় রাজস্থান রয়্যালসের এক্স হ্য়ান্ডলে।

DC And RR Accounts Hacked

দুটি অ্যাকাউন্ট থেকেই সন্দেহজনক কিছু পোস্ট ভেসে আসে। যা দেখে নেটাগরিকরাও বুঝে যান এই দুটি অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। যদিও খুব বেশি সময় লাগেনি দুটি অ্যাকাউন্টেরই পূর্বাবস্থায় ফেরার জন্য। সন্দেহজনক পোস্টগুলি ডিলিটও হয়ে যায়।

যে সন্দেহজনক পোস্টগুলি দেখা গিয়েছে তা ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত। রেডিয়াম প্ল্যাটফর্মের ব্যবহারকারীদের টার্গেট করে ক্রিপ্টোকারেন্সির কোনও দুর্নীতি ঘটানোই হ্যাকারদের লক্ষ্য ছিল বলে মনে করা হচ্ছে। কেন না, দিল্লি ক্যাপিটালসের পর রাজস্থান রয়্যালসের হ্যাকড অ্যাকাউন্টে একই ধরনের রেডিয়াম লিঙ্ক দেখা গিয়েছে বলে দাবি করছে ইনসাইডস্পোর্ট।

দিল্লি ক্যাপিটালসের অ্যাকাউন্ট যখন হ্যাক হয়েছিল, তার চেয়েও বেশি কিছু পোস্ট দেখা গিয়েছে যখন রাজস্থান রয়্যালসের অ্যাকাউন্ট হ্যাকারদের কবলে পড়েছিল। সেখানে ক্রিপ্টোকারেন্সির একটি বিশেষ পোস্ট দেখা গিয়েছে কিছুক্ষণের জন্য। গোটা ঘটনায় অস্বস্তিতে পড়েন এই দুই অ্যাকাউন্টের অনুসরণকারীরা। একই দিনে আইপিএলের দুটি ফ্র্যাঞ্চাইজির এক্স হ্যান্ডলের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বিষয়টি কি এখানেই থামবে, নাকি আরও কোনও দল এই সমস্যার সম্মুখীন হবে?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+