করোনার আবহে পাড়িক্কলকে নিয়ে অসন্তুষ্ট আইপিএলের সাত ফ্র্যাঞ্চাইজি, কারণটা জেনে নিন
করোনার আবহে পাড়িক্কলকে নিয়ে অসন্তুষ্ট আইপিএলের সাত ফ্র্যাঞ্চাইজি, কারণটা জেনে নিন
করোনা ভাইরাসকে হারিয়ে জীবনের মূলস্রোতে ফেরা দেবদত্ত পাড়িক্কলকে চলতি আইপিএলের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বা আরসিবি শিবিরে খেলতে দেখা যায়নি। হয়তো পরের ম্যাচে বিরাট কোহলি শিবিরের হয়ে ওপেন করতে নামবেন ২০ বছরের বাঁ-হাতি ব্যাটসম্যান। আর তাতেই অসুন্তুষ্ট হয়েছে আইপিএলের অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলি। তার কারণ একদম ফেলে দেওয়ার মতো নয়।

গত ২২ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন দেবদত্ত পাড়িক্কল। বিসিসিআইয়ের স্বাস্থ্য-সুরক্ষা বিধি মেনে আরসিবি ওপেনারকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল। গত ৬ এপ্রিল পাড়িক্কলের দ্বিতীয় কোভিড ১৯ টেস্ট নেগেটিভ আসে। ৭ এপ্রিল তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে অনুশীলনে নেমে পড়েন। ঠিক এখানেই আপত্তি তুলেছে বাকি দলগুলি।
করোনা ভাইরাস থেকে মুক্ত বলে ঘোষণা করার একদিন পরেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শিবিরের সঙ্গে যুক্ত হন দেবদত্ত পাড়িক্কল। এই ঘটনায় অসন্তুষ্ট হয়েছে আইপিএলের বাকি সাত ফ্র্যাঞ্চাইজি। কোভিড ১৯ থেকে রেহাই পেলেও সাত দিনের কোয়ারেন্টাইন পর্বে থেকে আরসিবি ওপেনারের জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করা উচিত ছিল বলে মনে করা হচ্ছে। যদিও বাকিদের দাবির সঙ্গে একমত নয় আরসিবি। তাদের বক্তব্য, ন্যূনতম ১০ দিনের আইসোলেশন পর্ব কাটানোর পর কোনও ক্রিকেটারকে নতুন করে কোয়ারেন্টাইনে পাঠানোর কোনও মানেই হয় না।
গত আইপিএলে আরসিবি-র হয়ে ১৫টি ম্যাচ খেলে ৪৭৩ রান করেছিলেন দেবদত্ত পাড়িক্কল। পাঁচটি অর্ধশতরান এসেছিল তাঁর ব্যাট থেকে। সেই ক্রিকেটারকে বাদ দিয়েই ২০২১ সালের আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল বিরাট কোহলি শিবির। তবু সেই ম্যাচ জিতে শুরুটা দুর্দান্ত করেছে আরসিবি।
-
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ












Click it and Unblock the Notifications