Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL: ধোনিকে দলে রাখতে মরিয়া চেষ্টা চেন্নাইয়ের, মাহির জন্য শেষ পর্যন্ত যেতে প্রস্তুত সিএসকে

মহেন্দ্র সিং ধোনি পরের আইপিএলেও খেলবেন কি না, সেটি নির্ভার করছে ২০২৫ আইপিএল নিয়ে তাঁর দল চেন্নাই সুপার কিংসের অবস্থান এবং টুর্নামেন্টের কিছু নিয়মে কী ধরনের পরিবর্তন আসছে, অনেক অঙ্ক এবং সম্ভাবনা নির্ভর করছে ধোনির খেলা নিয়ে।

ধোনিকে ধরে রাখার জন্য অল আউট ঝাঁপাতে চাইছে সিএসকে শিবির। একটি ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে বিসিসিআই যদি দুই জন ক্রিকেটারকে ধরে রাখার অনুমতি দিলেও ধোনিকে ধরে রাখার পরিকল্পনা করে ফেলেছেন সিএসকে টিম ম্যানেজমেন্ট।

IPL

আগামী আইপিএলে ধোনিকে মাঠে নামাতে মরিয়া চেন্নাই টিম ম্যানেজমেন্ট।। দ্বিতীয় ক্রিকেটার হিসাবে তাঁকে ধরে রাখা হতে পারে, টাকার অঙ্ক নিয়েও ভাবছেন না সিএসকে দল। চেন্নাই আশাবাদী যে, বিসিসিআই এমন কোনও সিদ্ধান্ত নেবেন না, যাতে ধোনিকে ধরে রাখতে তাঁদের সমস্যা হয়।।

আইপিএলের ফ্র্যাঞ্চাইজ়িগুলি রিটেনশন (কত জন ক্রিকেটারকে ধরে রাখা যাবে) নিয়ে মতামত জানিয়ে দিয়েছে বিসিসিআইকে। একাধিক ফ্র্যাঞ্চাইজ়ি আট জনকে ধরে রাখার প্রস্তাব দিয়েছে।

গত আইপিএলের শেষে সমস্ত জল্পনায় জল ঢেলে ধোনি নিজেই জানিয়ে দিয়েছিলেন যে আইপিএলের ১৭ তম মরশুমে খেলবেন তিনি। কিন্তু এবার তেমন কিছুই শোনা যায়নি তাঁর মুখে। ২০২৪ সালের আইপিএল শেষে অবসরের কথা ঘোষণা করেননি ক্যাপ্টেন কুল। জিইয়ে রেখেছেন আগামী মরশুমে আইপিএলে খেলার সম্ভাবনা।

ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে, অগাস্ট মাসের শেষ দিকেই আইপিএল নিলামের নয়া নিয়ম নীতি প্রকাশ্যে আনার পরিকল্পনা ছিল বোর্ডের। তবে বোর্ড এবং ফ্র্যাঞ্চাইজি কর্তাদের মধ্যে আলোচনার পর ঠিক হয়েছে, সেপ্টেম্বর শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। ফলে আইপিএল নিলাম সংক্রান্ত নিয়মাবলি সেপ্টেম্বর মাসের শেষেই প্রকাশ করতে পারে বিসিসিআই। বিশেষ করে কতজন প্লেয়ার ধরে রাখা যাবে সেটা নিয়েই ১০ দলে আগ্রহ সবথেকে বেশি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+