IPL: সূর্যকুমারের ব্যাটে আরসিবির বিরুদ্ধে বিরাট জয় মুম্বই ইন্ডিয়ান্সের
ঘরের মাঠে আরসিবিকে হারাল মুম্বই ইন্ডিয়ান্স। ওয়াংখেড়েতে ২০০ রান তাড়া করেও ৬ উইকেটে জয় হাসিল করল রোহিত ব্রিগেড। ম্যাচের নায়ক সূর্যকুমার যাদব। তাঁর ব্যাটে ভর করেই বিরাট জয় তুলে নিল মুম্বই।
টস জিতে আগে আরসিবিকে ব্যাটিং করতে পাঠালেন রোহিত শর্মা। বিরাট কোহলি আজ সম্পূর্ণ ব্যর্থ। তিন নম্বরে নেমে অনুজ রাওয়াতও বাজে শট খেলে ফিরে গেলেন। মনে হয়েছিল রোহিত সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এরপর খেলাটা ধরে ফেললেন অধিনায়ক দু প্লেসি এবং ম্যাক্সওয়েল। শেষ পর্যন্ত ম্যাক্সওয়েলকে ফেরালেন সেই বেহরনডর্ফ। ৩৩ বলে ৬৮ রান করে আউট হলেন অজি তারকা।অর্ধশতরান করার পরেই ফিরলেন দু প্লেসি। ৪১ বলে ৬৫ রান করে গ্রিনের বলে আউট হলেন আরসিবি অধিনায়ক।



পর পর দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ব্যাঙ্গালোর। সূর্যকুমার যাদব এবং নেহাল ওয়াধেরা এরপর জুটি গড়েন। কিন্তু ধীর গতিতেই রান তুলতে থাকে এই জুটি। ছন্দ ফিরে পাওয়ার পর অবশ্য কিছুটা আক্রমণাত্বক হন সূর্যকুমার যাদব। ১২ ওভার শেষে আরসিবির রান দাঁড়ায় ২ উইকেটে ১২৪।
📸 📸
— IndianPremierLeague (@IPL) May 9, 2023
Caption This!
Follow the match ▶️ https://t.co/ooQkYwbrnL#TATAIPL | #MIvRCB pic.twitter.com/NZUsp4lJIE
২৬ বলে নিজের অর্ধশতরান পূরণ করলেন স্কাই। সূর্য-নেহাল জুটি ১০০ রানের পার্টনারশিপও গড়ে তোলে। এই জুটির সৌজন্যেই জয়ের দিকে এগোতে থাকে মুম্বই ইন্ডিয়ান্স। অনেক দিন পর আবার চেনা ছন্দে পাওয়া গেল সূর্যকে। একের পর এক বলকে মাঠের বাইরে পাঠালেন। স্কাই ইজ নো লিমিট। শেষ পর্যন্ত ৩৫ বলে ৮৩ রান করে আউট হলেন সূর্য। এই নিয়ে এবারের আইপিএলে চার নম্বর অর্ধশতরান করলেন সূর্য। টি টোয়েন্টি ক্রিকেটে ৩ হাজার রান পূর্ণ করলেন মুম্বইকর।
Milestone 🔓
— IndianPremierLeague (@IPL) May 9, 2023
3⃣0⃣0⃣0⃣ IPL runs for @surya_14kumar ! 🙌🙌
Well done, SKY! 👏 👏
Follow the match ▶️ https://t.co/ooQkYwbrnL#TATAIPL | #MIvRCB pic.twitter.com/1pglSH1ubk
নেহালও হাফ সেঞ্চুরি করলেন। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মুম্বই। এই ম্যাচ জিতে ১১ ম্যাচে ১২ পয়েন্টে পৌছে গেল মু্ম্বই ইন্ডিয়ান্স।












Click it and Unblock the Notifications