IPL: মাঠে পারফরম্যান্সের গ্রাফ তলানিতে, বার্সা-ম্যান ইউকে টেক্কা দিয়ে চমক দিল কেকেআর

বার্সেলোনা, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে টেক্কা দিল কলকাতা নাইট রাইডার্স। মাঠে পারফরম্যান্সের গ্রাফ যতই তলানিতে থাক মাঠের বাইরে চমক দিল কেকেআর। ফেসবুকে ভক্তদের সঙ্গে যোগাযোগের নিরিখে বিশ্বের ক্লাবগুলির মধ্যে তিন নম্বরে উঠে এসেছে কলকাতা নাইট রাইডার্স।

রিয়াল মাদ্রিদ, ম্যাঞ্চেস্টার সিটির পরই রয়েছে কেকেআর। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। সম্প্রতি নাইট রাইডার্সের পক্ষ থেকে প্রকাশিত একটি পরিসংখ্যানে দেখানো হয়েছে এপ্রিল মাসে ফেসবুকে জনপ্রিয়তা এবং ভক্তদের সঙ্গে যোগাযোগের নিরিখে ইউরোপের দুই হেভিওয়েট ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ এবং ম্যাঞ্চেস্টার সিটি পরেই রয়েছে কেকেআর। আরও অবাক করা তথ্য হল কলকাতার ক্রিকেট দলের পরে রয়েছে বার্সেলোনা এবং ম্যান ইউ।

১

একটি পরিসংখ্যান অনুযায়ী, এপ্রিল মাসে ১৯.৪ মিলিয়ন ভক্তের সঙ্গে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করেছে নাইট ব্রিগেড। সদ্য সমাপ্ত মাসে এই তালিকার শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ তাদের সংখ্যা ২৫.৯ মিলিয়ন। দুই নম্বরে থাকা ম্যান সিটি ২২ মিলিয়ন ভক্তদের সঙ্গে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে যোগাযোগ করতে পেরেছে।


কেকেআরের পরে রয়েছে বার্সেলোনা এখন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। মাঠে পারফরম্যান্স খারাপ হলেও কেকেআরের জনপ্রিয়তা যে সোশ্যাল মিডিয়ায় কোনও অংশে কমেনি তার প্রমাণ এই পরিসংখ্যান। যেভাবে বার্সেলোনা বা ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মত দলেকও পিছনে ফেলে দিয়েছে কেকেআর তা কিন্তু এক কথায় নজিরবিহীন। বাদশার দল মাঠে পারফরম্যান্স করতে না পারলেও সোশ্যাল মিডিয়ায় কিন্তু ঝড় তুলে দিয়েছে।

২
Photo Credit: ছবি কেকেআর নাইট ক্লাব

আসলে সোশ্যাল মিডিয়ায় দুরন্ত কনটেন্ট প্রদান করা হয় কেকেআরের তরফে। প্রতি ম্যাচের আগে নিত্য ‌নতুন ভিডিওতে থাকে চমক। সানরাইজার্স ম্যাচের আগেও হায়দরাবাদী বিরিয়ানি খাওয়ার ভিডিও পোস্ট করা হয়েছে।

বৃহস্পতিবার দারুন একটি ভিডিও প্রকাশ করেছে কেকেআর। সেখানে দেখা যাচ্ছে, বিরিয়ানি খাচ্ছেন দলের ক্রিকেটাররা। বিশেষ করে বিদেশি ক্রিকেটাররা হায়দরাবাদের বিরিয়ানিতে মজে রয়েছেন। নিজামের শহরে এমন ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি।


লিগ টেবিলের যা পরিস্থিতি তাতে খুব একটা ভালো জায়গায় একেবারেই নেই নাইটরা। লিগে টিকে থাকার ভাগ্য সরু সুতোর উপর ঝুলছে কলকাতার । কেকেআর নয় ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলে আট নম্বরে রয়েছে।মাত্র তিনটি ম্যাচে জয় পেয়েছে নীতীশ রানার দল।

৩

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সন্ধ্যায় সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামছে নাইট বাহিনী।দলে যোগ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ়ের ব্যাচসম্যান জনসন চার্লস। বাংলাদেশের তারকা ক্রিকেটার লিটন দাসের পরিবর্ত হিসাবে নেওয়া হয়েছে তাঁকে। তবে কবে জনসন দলের সঙ্গে যোগ দেবেন তা এখনও জানায়নি কেকেআর।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+