Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL: বিধি ভেঙে শাস্তি পেলেন হেইনরিখ ক্লাসেন, সতর্ক করা হল অমিত মিশ্রাকে

ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের কাছে হেরে প্লে অফের দৌড় থেকে অনেকটাই দূরে চলে গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। তার উপর শাস্তির মুখে পড়লেন দলের ক্রিকেটার হেইনরিখ ক্লাসেন। আম্পায়ারিং নিয়ে নিয়ম বর্হিভূত কথা বলে শাস্তি পেলেন হায়দরাবাদ দলের প্রোটিয়া এই ক্রিকেটার।

ম্যাচের মধ্যবর্তী সময়ে সম্প্রচারকারী চ্যানেলে হেইনরিখ ক্লাসেন, 'কিছু দুর্দান্ত আম্পায়ারিং সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কিন্তু এটা খেলার অংশ এবং আপনাকে এটি কাটিয়ে উঠতে হবে এবং জীবন নিয়ে চলতে হবে।' এই বক্তব্যকে ভালোভাবে মেনে নেয়নি আইপিএল কমিটি। ম্যাচ রেফারি, আম্পায়ার এবং ম্যাচ অফিসিয়ালদের বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্য করা নিয়ম বিরুদ্ধে। আইপিএলের আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করায় ম্যাচ ফি-র ১০ শতাংশ কাটা গেল ক্লাসেনের।

১

আইপিএলের আচরণবিধির ২.৭ ধারায় লেভেল ১-এর অপরাধ স্বীকার করে নিয়েছেন ক্লাসেন। এর জেরে ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। আইপিএলের অনুচ্ছেদ ২.৭-তে বলা হয়েছে, 'কোনও দলের ক্রিকেটার ও টিমের সদস্য যদি প্রকাশ্যে ম্যাচ অফিসিয়ালদের সমালোচনা করেন বা কোনও ক্রিকেটার বা টিমের নিন্দা করেন, তাহলে তাঁরা ২.৭ ধারা লঙ্ঘন করবেন।'

লখনউয়ের রিভিউয়ের সময় নো-বল না দেওয়ার পর প্রায় ১০ মিনিট ধরে দর্শকরা খেলায় ব্যাঘাত ঘটায়। খবর অনুসারে, ভক্তরা লখনউ ডাগআউটে নাট বোল্ট ছোড়ে।
এদিকে আচরমনের জন্য সতর্ক করা হল লখনউ দলের ক্রিকেটার অমিত মিশ্রাকেও। হায়দরাবাদের ইনিংসের নবম ওভারের আগের বলে আনমোলপ্রীত সিং তাঁর বলে ছক্কা হাঁকানোর পর পরে তাঁকে আউট করে মাঠে বল ছুড়ে দেন মিশ্র। আচরণবিধির লেভেল ১ লঙ্ঘনের ক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত ও বাধ্যবাধকতামূলক।

২

আইপিএলের আচরণবিধির ২.২ ধারায় ম্যাচ চলাকালীন ক্রিকেটীয় অপব্যবহারের জন্য লেভেল ১-এর অপরাধ স্বীকার করে নেন মিশ্র। আর্টিকেল ২.২-তে ক্রিকেটের স্বাভাবিক কাজকর্মের বাইরে কোনও রকম আচরন বা ব্যবহার করলে শাস্তি পেতে হবে ক্রিকেটারকে। তবে আর্থিক কোনও জরিমানা নয়, শুধুমাত্র সতর্ক করেই ছেড়ে দেওয়া হয়েছে অমিত মিশ্রাকে।

৩

সানরাইজার্স- লখনউ ম্যাচে একবার অশান্ত হয়ে উঠেছি‌ল গ্যালারি। হায়দরাবাদ দলের ব্যাটিংয়ের শেষ দিকে আবেশ খানের নো বলকে কেন্দ্র করে কিছুটা অশান্ত হয় পরিস্থিতি। মাঠের আম্পায়ার 'নো' দিয়েওছিলেন। লখনউ সেই সময় রিভিউ নেয়। কিছুটা অবাক করে দিয়ে থার্ড আম্পায়ার 'নো' বাতিল করে দেন। যা নিয়ে ক্ষোভ ওঠে চরমে। উত্তাল হয় গ্যালারি। তারই জের সামলাতে হল লখনউয়ের রিজার্ভ বেঞ্চকে।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+