IPL: টানা দ্বিতীয়বার ফাইনালে, একাধিক রেকর্ড গড়ল হার্দিক পাণ্ডিয়ার দল

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ জিতে আইপিএল ফাইনালে গুজরাত টাইটান্স। রোহিত হারিয়ে ফাইনালে জায়গা করে নেওয়ার পরই একাধিক নতুন রেকর্ড সৃষ্টি করল হার্দিক পাণ্ডিয়া ব্রিগেড।

২০২২ সালে আইপিএলের মঞ্চে প্রথমবার আত্মপ্রকাশ হয় গুজরাত দলের। প্রথমবার খেলতে নেমেই চ্যাম্পিয়ন হয় পাণ্ডিয়া ব্রিগেড। চলতি মরসুমের আইপিএলেও দুরন্ত ছন্দে খেলতে শুরু করে গুজরাত। শীর্ষে থেকেই গ্রুপ পর্ব শেষ করে হার্দিক পাণ্ডিয়ার দল। প্লে অফের প্রথম ম্যাচে হোঁচট খেলেও কোয়ালিফায়ারের দ্বিতীয় ম্যাচেই চেনা ছন্দে পাওয়া গেল গতবারের চ্যাম্পিয়নদের।

১

চলতি মরসুমের ফাইনাতলে উঠে একগুচ্ছ রেকর্ড সৃষ্টি করল গুজরাত। আইপিএলের প্রথম দল হিসাবে আত্মপ্রকাশের পরই ২ বার ফাইনালে উঠল গুজরাত টাইটান্স। আইপিএলের প্রথম দুই বছরে অর্থ্যাত ২০০৮-০৯ সালে কোনও দলই টানা দুইবার ফাইনাল খেলতে পারেনি।এমনকি আইপিএলের অন্যতম সফল দুই দল মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসেরও এই রেকর্ড নেই। এই দুই দলও আইপিএলের আত্মপ্রকাশের সঙ্গে সঙ্গে টানা দুই বার ফাইনাল খেলতে পারেনি।


অন্যদিকে, চেন্নাই এবং মুম্বইয়ের রেকর্ডে ভাগ বসাল গুজরাতও। তৃতীয় দল হিসাবে টানা দুই বার ফাইনালের টিকিট পেল গুজরাত। এরআগে টানা দুইবার ফাইনালে খেলেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। ২০২২ এবং ২০২৩ সালে ফাইনালে উঠে সেই রেকর্ড স্পর্শ করলেন পাণ্ডিয়া-গিলরা।

২

আইপিএল প্লে অফে সর্বোচ্চ রান করার রেকর্ডও এখন গুজরাতের ঝুলিতে। ২০১৪ সালে কোয়ালিফায়ারের একটি ম্যাচে ২২৬ রান তুলেছিল পাঞ্জাব। সেটাই ছিল এতদিন প্লে অফের ম্যাচের সর্বোচ্চ রান। কিন্তু শুক্রবার মোতেরায় সেই রেকর্ড ভেঙে দিলেন গিলরা। প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে তুললেন ২৩৩ রান। এটাই এখনও পর্যন্ত প্লে অফের ম্যাচের সর্বোচ্চ রান।

৩

শুক্রবার মোতেরায় প্রথমে ব্যাটিং করে ২৩৩ রান তোলে গুজারত। মুম্বই অলআউট হয়ে যায় ১৭১ রানে। শুভমান গিলের তাণ্ডব ও মোহিত শর্মার দুরন্ত বোলিং হার্দিকদের ম্যাচ জিতিয়ে দিল মসৃণভাবে।
গিল ৬০ বলে ১২৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। শুভমানের ইনিংসে ছিল ৭টি বাউন্ডারি এবং ১০টি ছক্কা। এই ম্যাচে ব্যাট হাতে একাধিক রেকর্ড গড়েন গিলও।

রবিবার আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এম এস ধোনিদের চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবেন হার্দিকরা। ঘরের মাঠে টানা দ্বিতীয়বার ট্রফি জয়ের হাতছানি গুজরাতের সামনে। এই ম্যাচ জিতলে আরও রেকর্ড অপেক্ষা করছে পাণ্ডিয়াদের জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+