IPL 2024: আইপিএলের ফ্যান পার্ক বাংলার কোন শহরে? ইডেনের দর্শকদের বাড়ি ফেরার চিন্তা কমিয়ে দিল কলকাতা মেট্রো
করোনার প্রকোপ কমতেই ২০২৩ সাল থেকেই আইপিএলে ফিরেছিল ফ্যান পার্ক। মাঠে না গিয়েও যাতে দর্শকরা মাঠের পরিবেশ কিছুটা উপভোগ করতে পারেন সেই কারণেই এই বিশেষ বন্দোবস্ত করা হয় বিসিসিআইয়ের পক্ষ থেকে। দূরত্বগত বা অন্য কারণে অনেক ক্রিকেটপ্রেমীর পক্ষেই মাঠে গিয়ে গ্যালারিতে বসে খেলা দেখা সম্ভব হয় না। তাঁরা দুধের স্বাদ ঘোলেই মেটাতে পারবেন। আসন্ন আইপিএলেও দেশজুড়ে ৫০টি ফ্যান পার্ক থাকবে।
আপাতত ১৫ দিনের সূচি অনুসারে ফ্যান পার্কগুলির তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় আছে পশ্চিমবঙ্গের মেদিনীপুরও। আগামী ২৩ ও ২৪ মার্চ আইপিএলে ডাবল হেডার। এরমধ্যে রয়েছে কেকেআর এবং সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে ম্যাচও। বিসিসিআই -র উদ্যোগে এবার পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরের শ্রী অরবিন্দ স্টেডিয়ামে গড়ে তোলা হচ্ছে আইপিএল ফ্যান পার্ক।'

ক্রিকেট অনুরাগীদের সরাসরি স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুভূতি এনে দিতেই বিগত কয়েক বছর ধরে এই উদ্যোগ নিয়েছে বিসিসিআই কী কী থাকেফ্যান পার্কে? সেখানে বড় পর্দায় খেলা দেখার পাশাপাশি খাবার, পানীয়ের ব্যবস্থা থাকবে। গান-বাজনাও হবে। ঠিক যেন স্টেডিয়ামের মতো পরিবেশ। যে যে শহরে আইপিএল খেলা হচ্ছে না, সে রকমই কিছু শহরে এই ফ্যান পার্ক তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোভিডের কারণে শেষ ৩ বছর আইপিএলে বন্ধ ছিল 'ফ্যান পার্ক'। কিন্তু এ বার থেকে আবার শুরু হয়েছে এই বিশেষ ব্যবস্থা। দর্শকরা সেখানে গিয়ে একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন। তা ছাড়া বিনোদনের আরও নানা রকম ব্যবস্থা থাকবে ফ্যান পার্কে।
গত বছর বাংলার দুটি জায়গায় ফ্যান পার্ক গড়ে তোলা হয়েছিল। কোচবিহার জেলার ঐতিহ্যবাহী রাজবাড়ি স্টেডিয়ামে এবং কৃষ্ণনগরে আইপিএল ফ্যান পার্ক হয়ছিল, এবার প্রথম দফায় রয়েছে মেদিনীপুরের নাম। মনে করা হচ্ছে দ্বিতীয় দফায় বাংলার আরও কয়েকটি শহরে এই ফ্যান পার্ক গড়া হবে।
মেদিনীপুর ছাড়াও মীরাট, বারাণসী, সোলাপুর, বিকানীর, নাগপুর, মাদুরাই, দেরাদুন, কোয়েম্বাটুর, রাজকোট, নাদিয়াদাদ, মাইশোর, জামশেদপুর, পাতিয়ালা, নিজামাবাদ শহরে ফ্যান পার্ক থাকছে।
IPL 2024: আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন কোন নক্ষত্ররা? কখন-কীভাবে দেখবেন মেগা শো?
এদিকে, আইপিএলের প্রথম ম্যাচ উপলক্ষ্যে ক্রিকেটপ্রেমীদের সুখবর দিল কলকাতা মেট্রো। শনিবার কেকেআর সানরাইজার্স ম্যাচ উপলক্ষ্যে অতিরিক্ত মেট্রো চলবে। রাত ১২.১৫ মিনিটে ধর্মতলা স্টেশন থেকে দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ গামী দুটি রুটেরই মেট্রো থাকবে। বুধবার বিবৃতি দিয়ে জানাল মেট্রো রেল।
-
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
ইরান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা, কী ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
২৯৪ আসনেই প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, শ্রীরামপুরে লড়ছেন শুভঙ্কর সরকার -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
ইরান যুদ্ধের মাঝেই ফের জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন নরেন্দ্র মোদী, কী নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী? -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ












Click it and Unblock the Notifications