IPL: ব্যাট ছেড়ে বন্দুক হাতে ধোনি! ভিন্ন মুডে ক্যাপ্টেন কুল, দেখুন ভিডিও

মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে প্লে অফের পথে কিছুটা এগিয়ে গিয়েছে চেন্নাই সুপার সুপার কিংস। চিপকে মুম্বই ইন্ডিয়ান্স কে দুরমুশ করার পর আগামী বুধবার দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। তার আগে বেশ কিছুদিন বিরতি সিএসকের। মাঝের এই সময়টাই দারুন উপভোগ করলেন চেন্নাই সুপার কিংসের ক্রিকেটাররা।

মাঝের এই বিরতিতে দলের সদস্যদের সঙ্গে করে ইন্ডোর গেমে মেতে উঠল কিংসের দলপতি ধোনি। সিএসকের শিবিরের অন্দরের যে ছবি উঠে এসেছে তা চমকে দেওয়ার মতো। ব্যাট-দাস্তানা ছেড়ে একেবারে হাতে বন্দুক তুলে নিলেন ধোনি। না আসল নয়, ভিডিও গেমের খেলায় সতীর্থের সঙ্গে বন্দুক হাতে মেতে উঠলেন চেন্নাই অধিনায়ক।

১

রীতিমতো কালো কুর্তা পড়ে একেবারে অন্য লুকে ধরা দিলেন ক্যাপ্টেন কুল। মাহির এমন লুক ভাইরাল হতে বেশি সময় লাগেনি। ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ২ নম্বরে রয়েছে ধোনি ব্রিগেড। চেন্নাই সুপার কিংসের অন্দর মহলেও খুশির মেজাজ। ইন্ডোর গেমে মেতে রয়েছেন ক্রিকেটাররা। সঙ্গে খাওয়া দাওয়াতো আছেই।

তবে চেন্নাই শিবিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে মাহি ছাড়াও রয়েছেন আরও একজন। তিনি মাথিশা পাথিরানা। শ্রীলঙ্কান এই ক্রিকেটার ইতিমধ্যেই বেবি মালিঙ্গা নামে পরিচিত হয়েছেন আইপিএলে।
এখনো একদিনের ও টেস্ট ক্রিকেটেও পা রাখেননি।

তবে চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি পাথিরানাকে লাল বলের ক্রিকেটের ধারেকাছেও না যাওয়ার পরামর্শ দিয়েছেন । এমনকি তাঁকে একদিনের ম্যাচও কম খেলতে বলেছেন মাহি। পাথিরানাকে নিয়ে কথা বলতে গিয়ে তাঁকে টেস্ট ক্রিকেট থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন ধোনি।

২

প্রাক্তন ভারত অধিনায়ক দ্বীপরাষ্ট্রের তরুণ বোলারকে পরামর্শ দিয়েছেন, 'আমার মনে ওর টেস্ট ক্রিকেট না খেলাই উচিত। তার ধারেকাছে যাওয়া উচিত নয়। ও শুধু আইসিসি প্রতিযোগিতা খেলতে পারে। তরুণ ক্রিকেটার। আগামী দিনে শ্রীলঙ্কা ক্রিকেটের সম্পদ হতে চলেছে। গত বার ওকে খুব রোগা দেখেছিলাম। এ বার শরীরে পেশি হয়েছে এবং আগের চেয়ে শক্তিশালী হয়েছে।'

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+