IPL: ধোনি-জাদেজা যুগলবন্দি, চেন্নাইয়ের বিরুদ্ধে জিততে দিল্লির প্রয়োজন ১৬৮ রান

আইপিএলে আজ মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। উইকেট শুকনো থাকার কারনেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় চেন্নাই দল। ধোনির কথারই প্রমাণ দেখা গেল খেলায়। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান তুলল সিএসকে।
চিপকের উইকেট বেশ স্লো। ফলে পাওয়ার প্লে-তে ৪৯ রানের বেশি তুলতে পারেনি চেন্নাই। শুরু থেকেই ধীর গতিতে রান উঠতে থাকে স্কোর বোর্ডে

1

চেন্নাইয়ের হয়ে ওপেন করতে নামেন ঋতুরাজ গাইকোয়াড এবং ডেভন কনওয়ে জুটি। কিন্তু চেন্নাই শিবিরে প্রথমে ধাক্কা দিলেন অক্ষর প্যাটেল। ১০ রান করেই কনওয়ে আউট হলেন অক্ষরের বলে। কিছুটা থিতু হলেও বড় রান করতে পারলেন না ঋতুরাজ। ২৪রান করেই অক্ষরের বলেই আউট হলেন সিএসকে ওপেনার।


এরপর হলুদ জার্সিধারীদের হাল ধরেন অজিঙ্কা রাহানে এবং মঈন আলি। কিন্তু উইকেট স্লো হওয়ায় ব্যাটে বল আসছিল না ঠিক মতো। ফলে বড় শট খেলতে সমস্যায় পড়ে এই দুই ব্যাটসম্যানই। মূলত শট রান করে স্কোর বোর্ডকে সচল রাখার চেষ্টা করেন।

2

কিন্তু দিল্লির স্পিনের জালেই বন্দি হলেন মঈন আলি। ৭ রান করেই কুলদীপের বলে মার্শের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন আলি। এরপর ব্যাট হাতে নামেন শিবম দুবে।কিন্তু চিপকের মাঠে ঘূর্নি দেখালেন দিল্লির স্পিনাররা। ললিত যাদবের শিকার হলেন রাহানে। দুরন্ত ক্যাচ লুফে রাহানেকে ২১ রানেই সাজঘরের পথ দেখালেন দিল্লির এই স্পিনার।১২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮২ রান তোলে সিএসকে।

3

এরপরই কিছুটা আক্রমণাত্বক হয় সিএসকে ব্যাটসম্যানরা। ১৪ ওভারে ২৩ রান তুললেন শিবম দুবে ও আম্বাতি জুটি। ললিত যাদবকে তিনটি ছক্কা হাঁকালেন এই দুই ব্যাটসম্যান। কিন্তু পরের ওভারেই মার্শের বলেই আউট হলেন শিবম দুবে। ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে ২৫ রান করে আউট হলেন দুবে। শেষ দিকে চেন্নাই দলের হয়ে জুটি গড়েন ধোনি-জাদেজা জুটি। জাদেজা করেলন ২১ রান। ২০ রান করলেও শেষ বেলায় মন জিতলেন মাহি। এই জুটির সৌজন্যে ২০ ওভার শেষে ১৬৭ রান তুলল সিএসকে।

দিল্লির হয়ে মার্শ তিনটি, অক্ষর প্যাটেল ২টি, কুলদীপ ও ললিত ১ করে উইকেট নেন।

চেন্নাইয়ে চিপক স্টেডিয়ামে চলতি মরসুমে প্রথমবার মুখোমুখি হল এই দুই দল। প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জয় পেতেই হবে দাদার দলকে। অন্যদিকে ম্যাচ জিতে প্লে অফের রাস্তায় এগিয়ে যাওয়াই লক্ষ্য ধোনি বাহিনীর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+