IPL: শুধু ধো‌নির জন্য! বাড়ি না ফিরে স্টেশনেই রাত কাটালেন সিএসকে সমর্থকরা, দেখুন ভিডিও

বৃষ্টির জন্য নির্ধারিত দিনে হয়নি আইপিএল ফাইনাল। সোমবার রিজার্ভ ডে-তে হবে চেন্নাই-গুজরাতের মেগা ফাইনাল। দিন পিছিয়ে গেলেও মাহি ভক্তরা কিন্তু আহমেদবাদ ছাড়লেন না। আইপিএল ফাইনালে ধোনিদের হয়ে গলা ফাটাতে গোটা দেশ থেকে রবিবার গুজরাতের রাজধানীতে এসেছিলেন সিএসকে সমর্থকরা। কিন্ত বিধি বাম।

বৃষ্টির কারনে নির্ধারিত দিনে শেষ হল না আইপিএল ফাইনাল। রবিবার বৃষ্টিতে পণ্ড হয়ে যায় কাপ যুদ্ধের ম্যাচ। সোমবার সন্ধ্যায় কাপ যুদ্ধের লড়াইয়ে নামতে চলেছে চেন্নাই সুপার কিংস এবং গুজরাত টাইটান্স।কিন্তু ধোনি ভক্তরা আহমেদাবাদ ছাড়লেন না। অল্প পুঁজি নিয়ে ধোনিকে সমর্থন জানাতে এসেছিলেন অনেকে। হোটেলে থাকার টাকা ছিল না। ফলে স্টেশনেই রাত কাটালেন সিএসকে সমর্থকরা।

1

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে ধোনি ভক্তদের স্টেশনে রাত কাটানোর দৃশ্য। সমাজ মাধ্যমে উঠে আসা ছবিতে দেখা গিয়েছে ভিজে জার্সিতে স্টেশনেই শুয়ে আছেন অনেক সিএসকে সমর্থক।
রবিবার বিকেল থেকেই আহমেদাবাদে শুরু হয় বৃষ্টি। ফলে টস পযর্যন্ত করা যায়নি।

দফায় দফায় মাঠ পরিদর্শন করেন ম্যাচ রেফারি ও আধিকারিকরা।শেষ পর্যন্ত রাত ১১টা নাগাদ বৃষ্টি থামলেও ম্যাচ শুরু করা গেল না। আম্পায়াররা মাঠ পরিদর্শন করে দু'দলের কোচের সঙ্গে কথা বলেন এবং সোমবার ম্যাচ হওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেন।

2

দর্শকদের জানিয়ে দেওয়া হয়, রবিবারের টিকিটেই তাঁরা সোমবারের ম্যাচ দেখতে পারবেন। রাতে স্টেডিয়াম ছাড়ার পর অনেক সমর্থকই আশ্রয় নেন আহমেদাবাদ স্টেশনে। ধোনিকে সমর্থন করার জন্য কষ্ট সহ্য করেও থেকে গেলেন অনেকে।

মাহি যে শুধু একজন ক্রিকেটার বা অধিনায়ক নন, তা আরও একবার প্রমাণিত হল। ধোনি এক আবেগের নাম, মন্ত্রের নাম। যে মন্ত্র বলে ভক্তরা সব প্রতিকূলতাকে জয় করেও সমর্থনের ডালি নিয়ে হাজির হন মাঠে। রোদে পুড়ে, জলে ভিজেও সমর্থনে অটল থাকেন। এটাই যে মাহি ম্যাজিক।


চিপক থেকে মোতেরা, শুধু মাঠ পাল্টে যায়। কিন্তু গ্যালারির স্লোগানটা একই থেকে যায়। চলতি আইপিএলে ভারতের যে শহরেই ম্যাচ খেলতে গিয়েছেন মাহিকে ঘিরে আবেগ উথলে উঠেছে। ঘরের দলকে নয় গ্যালারি সরব হয়েছে মাহি বন্দনায়।ব্যতিক্রম হল না রবিবাসরীয় বৃষ্টিভেজা মোতেরাতেও।

33

দেশজুড়ে যেভাবে সমর্থন পেয়েছেন তারজন্য সিএসকে সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন দলের কোচ স্টিফেন ফ্লেমিং। সমাজ মাধ্যমে লেখেন, 'ফাইনালের আগে বেশি সময় বাকি নেই, এটাই সঠিক সময় ধন্যবাদ জানানোর। গোটা মরসুমে যেভাবে সমর্থন পেয়েছি তারজন্য সকলকে ধন্যবাদ।'

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+