IPL: প্লে অফের পথে এগিয়ে যাওয়াই লক্ষ্য ধোনি ব্রিগেডের, টিকে থাকার লড়াই দাদার দলের
আইপিএলে বুধবার সন্ধ্যায় দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠে লিগের লাস্ট বয়দের বিরুদ্ধে জিতে প্লে অফের পথে আরও এগিয়ে যাওয়াই লক্ষ্য ধোনি বাহিনীর। অন্যদিকে আইপিএলে টিকে থাকতে হলে জয় ছাড়া কোনও বিকল্প নেই দিল্লির।
শেষ দুটি ম্যাচে জয় পাওয়ায় কিছুটা অক্সিজেন পেয়েছে দাদার দল।কিন্তু ডেভিড ওয়ার্নারদের আইপিএল ভাগ্য ঝুলছে সরু সুতোর উপর। একটা অঘটন ঘটলেই এবারের মতো বিদায় হয়ে যাবে দলের। ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগে সবার শেষে দিল্লি ব্রিগেড।

Onwards and upwards, we strive to go 💪
— Delhi Capitals (@DelhiCapitals) May 9, 2023
📹: Our assistant coaches Ajit Agarkar & Pravin Amre reflect on the team's morale ahead of #CSKvDC!#YehHaiNayiDilli #IPL2023 #DCTalks @imAagarkar pic.twitter.com/HfSZxvOfQs
এই ম্যাচে সিএসকে ফেরাতে পারে বেন স্টোকসকে। নেটে ব্যাটিং বোলিং করেছেন ব্রিটিশ এই অল আউন্ডার। চেন্নাই দলের বোলিং বিভাগ বেশ শক্তিশালী তুষার দেশপান্ডে, পাথিরানারা দুরন্ত ছন্দে আছেন।
এই ম্যাচেও দিল্লি পাবে না আনরিখ নরকিয়াকে। পারিবারিক কারণে দেশে ফিরে গিয়েছেন প্রোটিয়া এই বোলার। বুধবার সিএসকের বিরুদ্ধেও তাঁকে দলে পাচ্ছে না দিল্লি টিম ম্যানেজমেন্ট। ধোনিদের বিরুদ্ধে কুলদীপ-অক্ষর জুটিই বড় ভরসা দাদার দলের।

TOPic Off Discussion 🗣️#WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/lz6mbdCBSA
— Chennai Super Kings (@ChennaiIPL) May 9, 2023
এই ম্যাচে কিন্তু আরও একটা আর্কষনীয় উপাদান থাকছে। দাদা বনাম ধোনি। এক প্রাক্তন ভারত অধিনায়ক খেলবেন মাঠে, অন্যজন ডাগ আউটে বসে থাকবেন।

দিল্লি ক্যাপিটালস (সম্ভাব্য দল)- ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ফিল সল্ট (উইকেটকিপার), মিচেল মার্শ, মণীশ পাণ্ডে, রাইলি রুসো, আমন খান, অক্ষর প্যাটে, রিপল প্যাটেল অথবা সরফরাজ খান, কুলদীপ যাদব, মুকেশ কুমার, ইশান্ত শর্মা, খলিল আহমেদ অথবা রোহিত যাদব। ইমপ্যাক্ট সাব হিসাবে থাকতে পারেন চেতন সাকারিয়া, ললিত যাদব, রিপল প্যাটেল, প্রবীণ দুবে, অভিষেক পোড়েল।












Click it and Unblock the Notifications