IPL: কাদের পথটা কেমন ছিল? মেগা ম্যাচের আগে একনজরে দেখে নিন দুই দলের রোড টু ফাইনাল

অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার। দুই মাসের কাপযুদ্ধের পরিসমাপ্তি হতে চলেছে। সবরমতীর তীরে রবিবার সন্ধ্যায় আইপিএলের মেগা ফাইনাল। নরেন্দ্র মোদীর স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স এবং চেন্নাই সুপার কিংস। চারবারে চ্যাম্পিয়ন সিএসকে রবিবার কাপ জিততে পারলেই পঞ্চম বার আইপিএল ট্রফি উঠবে মহেন্দ্র সিং ধোনির হাতে।

পিছিয়ে নেই গতবারের চ্যাম্পিয়নরাও। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই গুজরাত টাইটান্সের। চলতি মরসুমের আইপিএলেও দুরন্ত ছন্দে খেলতে শুরু করে গুজরাত। শীর্ষে থেকেই গ্রুপ পর্ব শেষ করে হার্দিক পাণ্ডিয়ার দল। প্লে অফের প্রথম ম্যাচে হোঁচট খেলেও কোয়ালিফায়ারের দ্বিতীয় ম্যাচেই চেনা ছন্দে পাওয়া গেল গতবারের চ্যাম্পিয়নদের।

১

কেমন ছিল গত দুই মাসে দুই দলের লড়াইয়ের পথটা? গ্রুপ পর্বে ১৪ ম্যাচের লড়াই, তারপর প্লে অফের চ্যালেঞ্জ।এক নজরে দেখে নেওয়া যাক দুই দলের রোড টু ফাইনাল।
প্রথমেই নজর রাখা যাক চেন্নাই সুপার কিংসের দিকে। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই গুজরাতের কাছে ৫ উইকেটে হেরে যাত্রা শুরু করে ধোনির দল। তবে দ্বিতীয় ম্যাচেই ঘরের মাঠে লখনউকে ১২ রানে হারিয়ে দেয় সিএসকে। তৃতীয় ম্যাচে ওয়াংখেড়েতে গিয়ে রোহিতদের সাত উইকেটে পরাজিত করে সিএসকে। চতুর্থ ম্যাচেই আবার ঘরের মাঠে রাজস্থানের কাছে ৩ রানে হারতে হয় ধোনিদের।

এরপর জয়ের হ্যাটট্রিক করে সিএসকে। পঞ্চম ও ষষ্ঠ ম্যাচে সিএসকে হারায় দুই দক্ষিণী দল আরসিবি এবং সানরাইজার্স হায়দরাবাদকে। সপ্তম ম্যাচে ইডেনে কেকেআরের বিরুদ্ধে ৪৯ রানে জয় পায় চেন্নাই। এরপর আবার হোঁচট খেতে হয় সিএসকে-কে। পরপর দুই ম্যাচে রাজস্থান এবং পাঞ্জাবের কাছে হারের মুখ দেখতে হয় ধোনিদের। এমনকি বৃষ্টিতে ভেস্তে যায় লখনউ ম্যাচও।

কিন্তু চ্যাম্পিয়নরা জানেন কীভাবে ফিরে আসতে হয়। টুর্নামেন্টের ১১ এবং ১২ নম্বর ম্যাচে মুম্বইকে ৬ উইকেটে ও দিল্লিকে ২৭ রানে হারিয়ে প্লে অফের রাস্তা পরিষ্কার করে নেয় সিএসকে। তবে ঘরের মাঠে চেন্নাইকে ধাক্কা দেয় কেকেআর। তবে টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচে দিল্লিকে ফের হারিয়ে দেয় ধোনিরা। ফলে ২ নম্বরে থেকেই নক আউটে উঠে চেন্নাই।

২

কোয়ালিফায়ারের প্রথম ম্যাচেই গুজরাতকে ১৫ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে চেন্নাই। এবার ফের তাদের সামনে সেই গুজরাতই।
এবার নজর রাখুন হার্দিক পাণ্ডিয়ার দলের দিকে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ঘরের মাঠে চেন্নাইকে হারিয়ে জয় যাত্রা শুরু করে গুজরাত। দ্বিতীয় ম্যাচে তাঁরা হারায় দিল্লিকে ৬ উইকেটে। তৃতীয় ম্যাচে রিঙ্কু সিংয়ের অবিশ্বাস্য ব্যাটে ভর করে হারের মুখ দেখে গুজরাত।চতুর্থ ম্যাচে পাঞ্জাবকে হারিয়ে দেয় গুজরাত।পঞ্চম ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে হারের মুখ দেখতে হয় গতবারের চ্যাম্পিয়নদের।

4

এরপরই জয়ের হ্যাটট্রিক করে গুজরাত।লখনউ, মুম্বই ইন্ডিয়ান্স এবং নাইটদের বিরুদ্ধে জয় তুলে নেয় পাণ্ডিয়া ব্রিগেড।এরপর দিল্লির কাছে ঘরের মাঠে ৫ রানে হারতে হয় গুজরাতকে।টুর্নামেন্টের দশম ম্যাচে রাজস্থানকে ৯ উইকেটে হারিয়ে দেয় গুজরাত।পরের ম্যাচে লখনউয়ের বিরুদ্ধে ৫৬ রানে জয় পায় গতবারের চ্যাম্পিয়নরা।

৩

১২তম ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে ফের হারের মুখ দেখতে হয় হার্দিকদের।তবে গ্রুপ লিগের শেষ দুই ম্যাচে হায়দরাবাদ এবং আরসিবিকে হারিয়ে ১ নম্বরে থেকেই প্লে অফে উঠে গুজরাত।


কোয়ালিফায়ারের প্রথম ম্যাচেই গুজরাত চেন্নাইয়ের কাছে হারলেও, দ্বিতীয় ম্যাচে মুম্বইকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে। ঘরের মাঠে টানা দ্বিতীয়বার আইপিএল ট্রফি জয়ের হাতছানি অধিনায়ক হার্দিকের সামনে। সব থেকে উল্লেখযোগ্য তথ্য এখনও পর্যন্ত আইপিএল ফাইনালে উঠে হারের মুখ দেখে নি পাণ্ডিয়া। ১০০ শতাংশ জয়ের রেকর্ড রয়েছে তাঁর।

মেগা ফাইনালে নামার আগে পরিসংখ্যান কিন্ত হাদিক পাণ্ডিয়ার পক্ষেই আছে। এখনও পর্যন্ত ধোনি বনাম পাণ্ডিয়ার দ্বৈরথের ফল ৩-১। ৪ বারের লড়াইয়ে ধোনি জিতেছেন ১ বার পাণ্ডিয়ার দল জয় পেয়েছে ৩ বার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+