আইপিএল নিলামে ৩৩২ জন ক্রিকেটারের নাম, তালিকায় ম্যাক্সওয়েল-ফিঞ্চ

আইপিএল নিলামে ৩৩২ জন ক্রিকেটারের নাম, তালিকায় ম্যাক্সওয়েল-ফিঞ্চ

আগামী সপ্তাহে ২০২০ আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে কলকাতায়। তার আগে নিলামের চূড়ান্ত তালিকায় থাকা ৩৩২ জন ক্রিকেটারের নাম প্রকাশ করেছে আইপিএল কমিটি। সেই তালিকায় রয়েছেন মানসিক স্বাস্থ্য খারাপ থাকার কারণ দর্শীয়ে ক্রিকেট থেকে বিশ্রাম নেওয়া অস্ট্রেলিয়ার অল-রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। রয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

কবে নিলাম

কবে নিলাম

আগামী ১৯ ডিসেম্বর ২০২০ আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে কলকাতায়। তার আগে তাদের সম্ভাব্য ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা আইপিএল কমিটির কাছে পাঠিয়েছে ফ্রাঞ্চাইজিগুলি। বিভিন্ন দলে অবশিষ্ট মোট ৭৩টি স্থান পূরণের জন্য দর হাঁকাহাঁকি হবে ওইদিন।

প্রাথমিক তালিকায় ৯৭১

প্রাথমিক তালিকায় ৯৭১

আইপিএল ট্রেড ও ট্রান্সফার উইন্ডো বন্ধ হয় গত নভেম্বরে। তারপর আইপিএল খেলতে ইচ্ছুক ক্রিকেটাররা তাঁদের নাম কমিটির কাছে জমা দেন। ৩০ নভেম্বরের মধ্যে শেষ হয় সেই প্রক্রিয়া। আইপিএল নিলামের জন্য প্রাথমিকভাবে দেশ ও বিদেশের মোট ৯৭১ জন ক্রিকেটারের নাম নথিভূক্ত হয় বলে আইপিএল কমিটির তরফে জানানো হয়।

৩৩২ জন চূড়ান্ত

৩৩২ জন চূড়ান্ত

প্রাথমিকভাবে জমা পড়া ক্রিকেটারদের তালিকা আইপিএলে অংশ নেওয়া ফ্রাঞ্চাইজিগুলির কাছে পাঠানো হয়। তাঁদের মধ্যে থেকে ৩৩২ জন ক্রিকেটারকে বেছে, নিলামের জন্য নিজেদের সম্ভাব্য তালিকায় রেখেছে দলগুলি। সেই তালিকা প্রকাশ করেছে আইপিএল কমিটি।

তালিকায় কারা

তালিকায় কারা

ভারতীয় ক্রিকেট দলে খেলা বা প্রাক্তনী ১৯ জন ক্রিকেটার রয়েছেন ৩৩২ জনের তালিকায়। তাতে ২৪ জন নতুন খেলোয়াড়ের নামও অন্তর্ভূক্ত হয়েছে। সেই দলের অন্যতম ওয়েস্ট ইন্ডিজের পেসার কেসরিক উইলিয়ামস, বাংলাদেশের উইকেটরক্ষক মুশফিকুর রহিম ও অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাডাম জাম্পা। টি-টেন ম্য়াচ শতরান হাঁকানে স্যারে-র ২১ বছরের ব্যাটসম্যান উইল জ্যাকসের নামও রয়েছে তালিকায়।

সর্বোচ্চ বেস প্রাইজ

সর্বোচ্চ বেস প্রাইজ

নিলামে কলকাতা নাইট রাইডার্স থেকে বিতাড়িত ভারতের প্রাক্তন ব্যাটসম্যান রবিন উথাপ্পার বেস প্রাইজ দেড় কোটি ধরা হয়েছে। বিদেশিদের মধ্যে মানসিক স্বাস্থ্য খারাপ থাকার কারণ দর্শীয়ে ক্রিকেট থেকে বিশ্রাম নেওয়া অস্ট্রেলিয়ার অল-রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কমিন্স, জোস হ্যাজেলউড, মিচেল মার্শ, ডেল স্টেইনের বেস প্রাইজ দুই কোটি ধরা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+