Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL Auction 2024: আইপিএল নিলামে ভাগ্য পরীক্ষা ৫৭৪ জনের, ১২ মার্কি প্লেয়ারের মধ্যে ৭ ভারতীয়

IPL Auction 2024: আইপিএল নিলামে ২৪ ও ২৫ নভেম্বর জেদ্দায় ভাগ্য পরীক্ষা হবে ৫৭৪ জন ক্রিকেটারের। নাম লিখিয়েছিলেন ১৫৭৪ জন। বাদ গেল এক হাজার জনের নাম।

নিলামে মার্কি প্লেয়ারদের সেট থাকছে। তাতে রয়েছে ১২ জনের নাম। চলতি বছরের আইপিএলে অধিনায়ক থাকা তিন ক্রিকেটার রয়েছেন মার্কি প্লেয়ারদের মধ্যে।

IPL Auction 2024

কলকাতা নাইট রাইট রাইডার্সের ছেড়ে দেওয়া শ্রেয়স আইয়ার, দিল্লি ক্যাপিটালসে ব্রাত্য ঋষভ পন্থ ও লখনউ সুপার জায়ান্টসের তরফে ছেড়ে দেওয়া লোকেশ রাহুলের নাম রয়েছে মার্কি প্লেয়ারদের তালিকায়। সবমিলিয়ে সাত ভারতীয়র নাম রয়েছে মার্কি প্লেয়ারদের লিস্টে।

এই তিনজন ছাড়া আর যাঁদের নাম মার্কি প্লেয়ারদের তালিকায় রয়েছে তাঁরা হলেন অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল, মহম্মগ শামি ও মহম্মদ সিরাজ। যে পাঁচ বিদেশির নাম মার্কি প্লেয়ারদের লিস্টে আছে তাঁরা হলেন মিচেল স্টার্ক, জস বাটলার, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মিলার ও কাগিসো রাবাডা।

মার্কি প্লেয়ারদের তালিকায় থাকা ১১ জনেরই বেস প্রাইস ২ কোটি টাকা। শুধু ডেভিড মিলারের ১ কোটি ৭৫ লক্ষ টাকা। মার্কি প্লেয়ারদের প্রথম সেটে নাম রয়েছে জস বাটলার, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, কাগিসো রাবাডা, অর্শদীপ সিং ও মিচেল স্টার্কের। চাহাল, লিভিংস্টোন, মিলার, রাহুল, শামি ও সিরাজের নাম রয়েছে ২ নম্বর সেটে।

২০১৮ সালের পর এই প্রথম মার্কি প্লেয়ারদের নাম ২টি সেটে ভাগ করা হলো। সেবার দুটি সেটে ১৬ জন ক্রিকেটারের নাম ছিল মার্কি প্লেয়ারদের তালিকায়। ২০২২ সালের মেগা নিলামে মার্কি প্লেয়ারদের একটিই সেট ছিল, তাতে ছিল ১০ ক্রিকেটারের নামষ।

বিসিসিআই আজ যে ৫৭৪ ক্রিকেটারের চূড়ান্ত লিস্ট প্রকাশ করেছে তার প্রথম দুটি সেটেই মার্কি প্লেয়ারদের নাম রয়েছে। এই ৫৭৪ জনের মধ্যে ৩৬৬ জন ভারতীয়, ২০৮ জন বিদেশি। তিনজন রয়েছেন অ্যাসোসিয়েট দেশের। ৩১৮ জন আনক্যাপড ভারতীয় ও ১২ জন আনক্যাপড বিদেশির নাম রয়েছে।

সর্বাধিক ২০৪ জন ক্রিকেটারকে নেওয়া যাবে আইপিএল নিলাম থেকে। ৭০ জন বিদেশির জায়গা খালি রয়েছে। ২৪ নভেম্বর জেদ্দার স্থানীয় সময় বেলা সাড়ে ১২টা থেকে শুরু হবে আইপিএল নিলাম। ভারতীয় সময় বিকেল ৩টে নাগাদ।

ক্যাপড বা আন্তর্জাতিক ক্রিকেট খেলা ৪৮ জন ভারতীয়র ভাগ্য পরীক্ষা হবে। ক্যাপড বিদেশির সংখ্যা ১৯৩। ২ কোটি টাকার বেস বা রিজার্ভ প্রাইস ৮১ জনের। দেড় কোটির বেস প্রাইস রয়েছে ২৭ জনের। ১ কোটি ২৫ লক্ষ টাকার বেস প্রাইস ১৮ জনের। ১ কোটির বেস প্রাইস ২৩ জনের।

৭৫ লক্ষ টাকা বেস প্রাইস ৯২ জনের। ৫০ লক্ষ টাকার বেস প্রাইস ৮ জনের। ৪০ লক্ষ টাকার রিজার্ভ বা বেস প্রাইস ৫ জনের। ৩০ লক্ষ টাকার বেস প্রাইস ৩২০ জনের। উল্লেখ্য, আগে সর্বনিম্ন বেস প্রাইস ছিল ২০ লক্ষ টাকার। এবার তা বাড়িয়ে করা হলো ৩০ লক্ষ টাকা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+