মেগা নিলামকে কিছুটা ফ্যাকাসে করে দিল প্রীতির অনুপস্থিতি, শাহরুখের প্রতিনিধিত্ব করছেন আরিয়ান-সুহানা

আইপিএল-এর মেগা নিলামকে ঘিরে উত্তেজনার পারদ চড়ছে গোটা দেশে। থুরি, দেশ বললে ভুল হয় গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের চোখ এখন আটকে বেঙ্গালুরুর নিমাল গৃহে। তারকাদের মেলায় কোন দল কাকে তুলে নেয় সেই দিকে নজর কোটি কোটি ক্রিকেট অনুরাগীর।

 মেগা নিলামকে কিছুটা ফ্যাকাসে করে দিতে টলেছে প্রীতির অনুপস্থিতি, শাহরুখের প্রতিনিধিত্ব করবেন আরিয়ান-সুহানা

জাঁকজমকপূর্ণ এই মেগা নিলামকে কিছুটা হলেও ফ্য়াকাসে করে দিল গ্ল্যাম্যার কুইন প্রীতি জিন্টার অনুপস্থিতি। যখনই নিলাম হয়েছে তখনই প্রীতি জিন্টাকে দেখা গিয়েছে পাঞ্জাব কিংস (কিংস ইলেভেন পাঞ্জাবের টেবলে)। কিন্তু পঞ্চদশ আইপিএল-এর মেগা নিলামে পাঞ্জাবের টেবলে দেখা যাবে না বলিউড সুন্দরী তথা পাঞ্জাব কিংসের অন্যতম প্রধান কর্ণধার প্রীতি জিন্টাকে।

বেঙ্গালুরুর নিলামে অনুপস্থিত থাকার কথা নিজেই জানিয়েছেন প্রীতি। সোশ্যাল মিডিয়া অতীতের এক আইপিএল নিলামের মঞ্চে নিজের উপস্থিত থাকার ছবি শেয়ার করে প্রীতি বলেছেন, "এই বছরের আইপিএল নিলামে আমি থাকতে পারছি না কারণ আমার ছোট সন্তানদের ছেড়ে ভারতে আসাটা এই মুহূর্তে সম্ভব নয়। গত কয়েকটা দিন বেশ চাপের মধ্যে দিয়েই গিয়েছে, দলের সঙ্গে আপিএল-এর নিলাম সংক্রান্ত অনেক আলোচনা হয়েছে। আমাদের সমর্থকদের কাছে জানতে চাইবো যদি দলের জন্য কোনও নতুন ক্রিকেটারের সুপারিশ তাঁরা করেন। আমি জানলে খুশি হব আপনারা এই বছর লাল জার্সিতে কাদের দেখতে চান।" গত বছর নভেম্বরে সারোগেমির মাধ্যমে জমজ সন্তানের জননী হয়েছেন প্রীতি।

প্রীতি অনুপস্থিত থাকলেও কেকেআর-এর হয়ে এই নিলামে উপস্থিত থাকবেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান এবং তাঁর কন্যা সুহানা খান। কয়েক বছর আগে আইপিএল নিলামে শাহরুখের দলের হয়ে নিলামে উপস্থিত ছিলেন অন্যতম মালিক জুহি চাওলা, আরিয়ান এবং জাহ্নবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+