আইপিএল শুরু হচ্ছে ২৮ মার্চ, ফাইনাল মে মাসের ৩১ তারিখ, বিধানসভা ভোটের প্রভাব সূচিতে
আইপিএল শুরু হচ্ছে ২৮ মার্চ থেকে। ফাইনালের দিন ধার্য করা হয়েছে ৩১ মে। ইএসপিএনক্রিকইনফো এমনই দাবি করল।
এর আগে জানা গিয়েছিল আইপিএল শুরুর দিন ২৬ মার্চ। যদিও তা দুই দিন পিছিয়ে যাচ্ছে।

আগামী সপ্তাহেই আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক রয়েছে। তাতেই আইপিএলের সূচি চূড়ান্ত হবে। তবে সূচি চূড়ান্ত করার পথে বাধাও রয়েছে। তা হলো, অসম, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন। যার দিনক্ষণ এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন।
এর মধ্যে কলকাতা ও চেন্নাই হলো যথাক্রমে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের হোম বেস। গুয়াহাটিতে বেশ কিছু ম্যাচ খেলে থাকে রাজস্থান রয়্যালস। ফলে এই রাজ্যগুলির বিধানসভা ভোটের দিনক্ষণ আইপিএল সূচি চূড়ান্ত করার পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এর আগে, লোকসভা নির্বাচন ও বিধানসভা নির্বাচনের মধ্যে যখন আইপিএল পড়েছে তখন দুই ধাপে সূচি প্রকাশ হয়েছে। এবারও তেমনটাই হতে পারে বলে খবর। আবার নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করলে তা দেখেও আইপিএলের সূচি প্রকাশ করার সম্ভাবনা রয়েছে।
এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএলের ম্যাচ আয়োজনের বিষয়ে কর্নাটক সরকারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কর্তৃপক্ষ। গতবারের চ্যাম্পিয়ন আরসিবি উদ্বোধনী ম্যাচের আয়োজক। তবে বেঙ্গালুরুতে আইপিএলের উদ্বোধনী ম্যাচ না হলে নভি মুম্বই, রায়পুর বা পুণের মতো শহরগুলিকে বিকল্প হিসেবে বেছে নিতে হবে আরসিবিকে। আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে এই উদ্বোধনী ম্যাচ নিয়েও আলোচনা হবে বলে খবর।
-
আইপিএলের শুরুতেই হোঁচট খেল কেকেআর, ১৪ বছর পর মহা কাণ্ড ঘটাল মুম্বই ইন্ডিয়ান্স -
টাকা দিতে না পেরে ডিফল্টার! বাংলাদেশে আইপিএলের কোনও ম্যাচ সম্প্রচারিত করবে না জিওস্টার, বাতিল হল চুক্তি -
রবিবার রাজ্যে কালবৈশাখীর সতর্কতা, বৃষ্টির সতর্কতা ৬ জেলায় -
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের -
রাজা চাই না! ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে হাজার হাজার নাগরিক -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে কেকেআর, একনজরে দুই দলের আপডেট -
মধ্যপ্রাচ্যে সঙ্কট আরও বাড়ার পথে! ইরান যুদ্ধের প্রেক্ষিতে ৩৫০০ সেনা মোতায়েন পেন্টাগনের -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের












Click it and Unblock the Notifications