আইপিএল ২০২৬ নিলামে ৩৫০ ক্রিকেটার, চমক দেবেন কারা? জানুন
আইপিএল ২০২৬ মরশুমের নিলামে মোট ৩৫০ জন ক্রিকেটারকে ঘিরে বসতে চলেছে দলগুলির দর কষাকষির লড়াই। আগামী ১৬ ডিসেম্বর আবু ধাবিতে এই নিলাম অনুষ্ঠিত হবে বলে আইপিএলের তরফে জানানো হয়েছে।
এবার নথিভুক্ত হয়েছিলেন মোট ১,৩৯০ জন ক্রিকেটার। সেখান থেকে বাছাই করে ২৪০ জন ভারতীয় ও ১১০ জন বিদেশি মোট ৩৫০ জনকে নিলামের জন্য চূড়ান্ত করা হয়েছে। তালিকায় চমকের অভাব নেই। উল্লেখযোগ্যভাবে, এই ৩৫০ জনের মধ্যে রয়েছেন ২২৪ জন আনক্যাপড ভারতীয় ক্রিকেটার ও ১৪ জন আনক্যাপড বিদেশি খেলোয়াড়। ফলে তরুণ ও নতুন প্রতিভা তুলে নেওয়ার বড় সুযোগ থাকছে ফ্র্যাঞ্চাইজিগুলির সামনে।

এবার মোট ৭৭টি শূন্যস্থান পূরণ করতে পারবে দলগুলি, যার মধ্যে ৩১টি স্থান শুধুমাত্র বিদেশি ক্রিকেটারদের জন্য সংরক্ষিত। মূল্যতালিকার দিক থেকেও নিলাম বেশ আকর্ষণীয়। ৪০ জন ক্রিকেটার নিজেদের ভিত্তিমূল্য রেখেছেন ২ কোটি টাকা, যাদের মধ্যে ভারতীয় হিসেবে রয়েছেন কেবল ভেঙ্কটেশ লাইয়ার ও রবি বিষ্ণোই।
এছাড়া ১.৫ কোটি টাকার ক্যাটাগরিতে রয়েছেন ৯ জন, ১.২৫ কোটিতে ৪ জন, ১ কোটিতে ১৭ জন, ৭৫ লক্ষে ৪২ জন, ৫০ লক্ষে ৪ জন, ৪০ লক্ষে ৭ জন।
সবচেয়ে বড় অংশটি রয়েছে ৩০ লক্ষ টাকার ভিত্তিমূল্যে, যেখানে অন্তর্ভুক্ত আছেন ২২৭ জন ক্রিকেটার।
নিলামে নজর কাড়তে পারেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। শক্তিশালী ব্যাটিং অলরাউন্ডারের খোঁজে থাকা একাধিক দল তাঁকে নিয়ে দরযুদ্ধ শুরু করতে পারে বলে ধারণা। গ্রিন নিজেকে ব্যাটার হিসেবে নথিভুক্ত করেছেন ও নিলামের প্রথম সেটেই থাকছেন তিনি।
এছাড়াও চূড়ান্ত তালিকায় যুক্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক, জর্জ লিন্ডে ও শ্রীলঙ্কার দুনিথ ভেলালাগে, যাঁদের নাম প্রাথমিক তালিকায় ছিল না।
নিলাম শুরু হবে মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে (ভারতীয় সময় অনুযায়ী)। কোন দলে কার ভাগ্য খুলবে, আর কে হবেন এবারের সবচেয়ে দামি ক্রিকেটার সেদিকেই এখন তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।
-
টাকা দিতে না পেরে ডিফল্টার! বাংলাদেশে আইপিএলের কোনও ম্যাচ সম্প্রচারিত করবে না জিওস্টার, বাতিল হল চুক্তি -
আইপিএলের শুরুতেই হোঁচট খেল কেকেআর, ১৪ বছর পর মহা কাণ্ড ঘটাল মুম্বই ইন্ডিয়ান্স -
রবিবার রাজ্যে কালবৈশাখীর সতর্কতা, বৃষ্টির সতর্কতা ৬ জেলায় -
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের -
রাজা চাই না! ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে হাজার হাজার নাগরিক -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি












Click it and Unblock the Notifications