IPL 2025: সেরা ক্রিকেটার নূর, সিএসকে-মুম্বইয়ের লড়াইয়ে নজরকাড়া পারফরম্যান্স করে চমকে দিলেন ভিগনেশও
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জিতেই আইপিএল অভিযান শুরু করল সিএসকে। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় সিএসকে অধিনায়ক ঋতুরাজ। সিএসকে দলকে ১৫৬ রানের লক্ষ্যমাত্রা দেয় মুম্বই ইন্ডিয়ান্স । ৫ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় চেন্নাই। ম্যাচের সেরা হলেন নূর আহমেদ। তবে ওয়ান ইন্ডিয়ার বিচারে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হলেন কে বা কারা, তুলে ধরা হল এই প্রতিবেদনে।
এই ম্যাচে দুই দলের একাধিক ক্রিকেটার ভালো খেলেছেন। সিএসকে দলের বোলিংয়ের সময় নূর আহমেদ ৪টি এবং খলিল তিনটি উইকেট নেন। আবার ব্যাটিংয়ে ঋতুরাজ ও রাচিন রবীন্দ্র অর্ধশতরান করলেন। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দুরন্ত বোলিং করলেন নবাগত ভিগনেশ। শুধু বোলিং নয় একইসঙ্গে দুরন্ত ফিল্ডিংও করলেন।

এই ম্যাচে নজর কাড়লেন ভিগনেশ পুথুর। অনামী এই বোলার রীতিমতো চমকে দিলেন সবাই চলতি আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নেমেই। চেন্নাই দলের ব্যাটিং লাইন আপে কাঁপুনি ধরিয়ে দিলেন ভিগনেশ পুথুর। ঋতুরাজ, শিবম দুবে এবং দীপক হুডাকে আইট করে দিলেন এই তরুণ বোলার। তাঁর স্পিন সামলাতে রীতিমতো নাভিশ্বাস উঠে গেল চেন্নাই দলের তারকা ব্যাটারদের। ৪ ওভারে ৩২ রান খরচ করে তিন উইকেট নেন ভিগনেশ তবে ট্রাজিক নায়ক হিসাবেই থাকলেন।
কেরলের এই স্পিনারকে মাত্র ৩০ লক্ষ টাকা দিয়ে দলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু মুম্বইয়ের স্পটাররা যেমন একটা সময় পাণ্ডিয়া, বুমরাহের মতো রত্ন খুঁজে এনেছিলেন সেই তালিকাকে উজ্জ্বল করলেন ২৪ বছরের বয়সের ভিগনেশ। অল্প মূল্যে একজন রত্নকে তুলে আনতে সক্ষম হয়েছে মুম্বই টিম। আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নেমে ভিগনেশ কিন্তু বুঝিয়ে দিলেন তিনি অনেক দূর যেতে পারেন। ফলে চেন্নাইয়ের বিরুদ্ধে ম্য়াচে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হলেন ভিগনেশ।
নূর আহমেদও বল হাতে সফল হলেন এই ম্যাচে। সিএসকে দলের হয়ে নূর আহমেদ ৪ উইকেট নেন। ৪ ওভারে ১৮ রান খরচ করে ৪ উইকেট নেন নূর। সূর্যকুমার, নমন ধীর, রবিন মিঞ্জ এবং তিলকে আউট করলেন মুম্বই দলের মিডল অর্ডারে ধস নামালেন। ফলে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের তালিকা থেকে তাঁকেও বাদ রাখা যাবে না।
তবে সিএসকে দলের জয়ে রাচিনের ৪৫ বলে ৬৫ রানের ইনিংসটাও খুবই গুরুত্বপূর্ণ। ওপেন করতে নেমে ম্যাচ ফিনিশ করলেন। তবে ম্যাচ সেরার পুরস্কার অধরাই থাকল তাঁর।












Click it and Unblock the Notifications