IPL 2025: আইপিএলে বিরাটের একারই ৮ শতরান! কোহলির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন কে?

IPL 2025: আইপিএলের উদ্বোধনী ম্যাচ ২২ মার্চ। ফলে আর ৮ দিন দূরে। ইডেনে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

এই ম্যাচের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবেন বিরাট কোহলি। যাঁর দখলে রয়েছে ঈর্ষণীয় বেশ কিছু রেকর্ড।

IPL 2025

আইপিএলে সবচেয়ে বেশি শতরানের মালিক বিরাট কোহলি। তিনি আইপিএলে ৮টি শতরান করেছেন। ২৫২ ম্যাচে ২৪৪ ইনিংসে ৩৭ বার অপরাজিত থেকে আইপিএলে কোহলির রান ৮০০৪। আইপিএলে ৮ হাজার রানের মাইলস্টোনে কেউ পৌঁছতে পারেননি।

আইপিএলে বিরাট ৮টি শতরান করেছেন। অর্ধশতরানের সংখ্যা ৫৫। ২০০৮ থেকে আরসিবিতে খেলছেন বিরাট। প্রথম শতরানের অপেক্ষার অবসান ঘটে ২০১৬ সালে। সেবার ৪টি শতরান ও সাতটি অর্ধশতরানের দৌলতে ৯৭৩ রান করেছিলেন, সেই রেকর্ডও অক্ষত।

২০১৯ সালের আইপিএলে বিরাট একটি শতরান হাঁকিয়েছেন। ২০২৩ সালের আইপিএলে বিরাট পেয়েছিলেন ২টি শতরান। গত বছরের আইপিএলে বিরাট একটি শতরান পান। আইপিএলে সর্বাধিক শতরানকারীদের তালিকায় বিরাট কোহলির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন জস বাটলার।

বাটলার আইপিএলে সাতটি শতরান পেয়েছেন। ক্রিস গেইলের রয়েছে ৬টি। শুভমান গিল, লোকেশ রাহুল, শেন ওয়াটসন ও ডেভিড ওয়ার্নারের আইপিএলে চারটি করে সেঞ্চুরি আছে।

বিরাট আইপিএলে প্রথম শতরান করেন গুজরাত লায়ন্সের বিরুদ্ধে, রাজকোটে খেলেন ৬৩ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস। এরপর রাইজিং পুণে সুপার জায়ান্টসের বিরুদ্ধে কোহলি বেঙ্গালুরুতে করেন ৫৮ বলে অপরাজিত ১০৮।

গুজরাত লায়ন্সের বিরুদ্ধে সেবার ফিরতি সাক্ষাতেও কোহলি সেঞ্চুরি হাঁকান। বেঙ্গালুরুতেই খেলেন ৫৫ বলে ১০৯ রানের ইনিংস। এরপর কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে বেঙ্গালুরুতেই বিরাট করেন ৫০ বলে ১১৩।

আইপিএল কেরিয়ারে বিরাটের পঞ্চম শতরানটি এসেছিল কলকাতায় কেকেআরের বিরুদ্ধে। ২০১৯ সালে সেই ম্যাচে কোহলি করেন ৫৮ বলে ১০০। ২০২৩ সালে কোহলি সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ৬৩ বলে ১০০ রান করেছিলেন।

সেবারই কোহলি বেঙ্গালুরুতে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলেন ৬১ বলে অপরাজিত ১০১ রানের ইনিংস। গত বছর জয়পুরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বিরাট ৭২ বলে ১১৩ রানে অপরাজিত ছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+