Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025 Turning Point: জোফ্রা আর্চারের জোড়া ধাক্কাই পাঞ্জাব কিংসের হারের মূলে, নজরে টার্নিং পয়েন্ট

IPL 2025 Turning Point: আইপিএলের ম্যাচে মুল্লানপুরে রাজস্থান রয়্যালসের কাছে ৫০ রানে হেরে গেল পাঞ্জাব কিংস। এই ম্যাচেও ফারাক গড়ল পাওয়ারপ্লের পারফরম্যান্স।

রাজস্থান রয়্যালসের ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়েছিল। ঝড় উঠল ডেথ ওভারেও। তারপরই পাঞ্জাব কিংসের ইনিংসের সূচনায় জোড়া ধাক্কা জোফ্রা আর্চারের।

IPL 2025 Turning Point

সামনে ছিল রেকর্ড রানের লক্ষ্য। কিছুটা চেষ্টা করছিলেন গ্লেন ম্যাক্সওয়েল ও নেহাল ওয়াধেরা। তাঁরা পরপর দুই বলে ফিরতেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। তবে একটা কথা বলাই যাচ্ছে, টার্নিং পয়েন্ট নিশ্চিতভাবেই জোফ্রা আর্চারের প্রথম ওভার।

পাঞ্জাব কিংস প্রথম যে দুটি ম্যাচে জিতেছিল তার নেপথ্যে ছিল দুরন্ত ব্যাটিং। আজ সেখানেই আঘাত হানল রাজস্থান রয়্যালস। বলা ভালো, রাজস্থানের পেসার জোফ্রা আর্চার। এদিন তিনি প্রথম ওভারেই আউট করলেন প্রিয়াংশ আর্য ও অধিনায়ক শ্রেয়স আইয়ারকে।

প্রিয়াংশ প্রথম বলেই বোল্ড হলেন। শ্রেয়সও আর্চারের বলে বোল্ড হন প্রথম ওভারের শেষ বলে। শেষ ওভারে অর্শদীপ সিংয়ের উইকেটটিও তুলে নেন আর্চার। তাঁর বোলিং ফিগার ৪ ওভারে ২৫ রানের বিনিময়ে তিন উইকেট। ডট বল ১৪টি।

এই নিয়ে আইপিএলে প্রথম ওভারে নেওয়া জোফ্রা আর্চারের উইকেট-সংখ্যা বেড়ে হলো ৮। ১৩টি ইনিংসে। আইপিএলে প্রথম ওভারে আর্চারের ইকনমি ৩.৫৩, গড় ৫.৭৫। আর্চারের ধাক্কার ফলেই প্রথম ৬ ওভারে ৪৩ রানের বেশি তুলতে পারেনি পাঞ্জাব কিংস।

প্রথম ৬ ওভারের মধ্যে পাঞ্জাব হারায় তিন উইকেট। রাজস্থান রয়্যালস সেখানে পাওয়ারপ্লেতে কোনও উইকেট না হারিয়ে তোলে ৫৩। ৭ থেকে ১৫ ওভারের মধ্যে রাজস্থান ও পাঞ্জাবের স্কোর যথাক্রমে ৩ উইকেটে ৮৯ এবং ২ উইকেটে ৮৮।

ডেথ ওভারে রাজস্থান রয়্যালসের রিয়ান পরাগ ও ধ্রুব জুরেল ঝোড়ো ব্যাটিং করে ৬৩ রান তুলেছিলেন। এই পাঁচ ওভারে রাজস্থান মাত্র ১ উইকেট হারায়। পাঞ্জাব কিংস শেষ পাঁচ ওভারে ২৪ রান তোলে ৪ উইকেট খুইয়ে। ৬.২ ওভারে পাঞ্জাব কিংসের স্কোর ছিল ৪ উইকেটে ৪৩। সেখান থেকে দলকে ১৩১ অবধি পৌঁছে দেন গ্লেন ম্যাক্সওয়েল ও নেহাল ওয়াধেরা। তারপরই নামে ধস।

তবে ১৫তম ওভারের শেষ বলে ম্যাক্সওয়েল এবং ষোড়শ ওভারের প্রথম বলে ওয়াধেরাকে আউট করে দেন যথাক্রমে মাহিশ থিকশানা ও ওয়ানিন্দু হাসারঙ্গা। ৫০ রানে ম্যাচ জিতলেও রাজস্থান রয়্যালসের নেট রান রেট মাইনাসেই থেকে গেল (-০.১৮৫)। তারা৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সাতে। পাঞ্জাব কিংসের ৩ ম্যাচে ৪ পয়য়েন্ট, নেট রান রেট ০.০৭৪। শ্রেয়সরা আছেন চারে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+