IPL 2025: 'ভক্ত' সংখ্যার নিরিখে বাকিদের টেক্কা বিরাটদের, গিলদের বিরুদ্ধে কেমন হতে পারে আরসিবির একাদশ?
চলতি আইপিএলে সূচনাটা ভালোভাবেই করছে আরসিবি। প্রথম দুটি ম্যাচে জয়ও পেয়েছে আরসিবি। বুধবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলতে নামছে রজত পাটীদারের দল। শুধু মাঠে দুরন্ত পারফরম্যান্স করাই নয় একইসঙ্গে মাঠের বাইরেও চমক দিচ্ছে আরসিবি। সোশ্যাল মিডিয়ায় ভক্ত সংখ্যার নিরিখে বাকিদের পি্ছনে ফেলে দিয়েছেন বিরাটরা।
আইপিএলে বরাবরই তারকা খচিত দল গঠন করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই দলের মূল নিউক্লিয়াস বিরাট কোহলি। ফলে সোশ্যাল মিডিয়ার ভক্ত সংখ্যার নিরিখে যে উপরের দিকেই থাকবে আরসিবি। সেটা নিয়ে সন্দেহের কোন অবকাশ নেই। বর্তমানে ইনস্টাগ্রামে আরসিবিকে ফলো করেন ১৮ মিলিয়ন ভক্ত। ইনস্টাগ্রামে সর্বাধিক ফলোয়ার্সের নিরিখে ১ নম্বরে আছে আরসিবি।

আইপিএলে পাঁচবারের চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংস। ইনস্টাগ্রামে তাদের ১৭.৭ মিলিয়ন ভক্ত রয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স দলের ইনস্টাগ্রাম পেজের ফলোয়ার্সের সংখ্যা ১৬.২ মিলিয়ন। একটা সময় ইনস্টাগ্রামে ভক্ত সংখ্যার নিরিখে আরসিবি বাকি দুই দলের থেকে খানিকটা পিছিয়ে ছিল।
কিন্তু চলতি আইপিএলের শুরু থেকেই ভালো পারফরম্যান্স করছে আরসিবি। সেইসঙ্গে সক্রিয়া তাদের সোশ্যাল মিডিয়া টিমও। আইপিএলের শুরু থেকেই ভালো ভালো কনটেন্ট পোস্ট করছে আরসিবি। ফলে তাদের ভক্ত সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে।
বর্তমানে আইপিএল দলগুলি শুধু মাঠেই পারফরম্যান্স করে সীমাবদ্ধ থাকছে না সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় ভূমিকা নিচ্ছে। প্রত্যেকটি আইপিএল দলেরই একাধিক সোশ্যাল মিডিয়া পেজ রয়েছে। সেখানেই তারা ভক্তদের সঙ্গে যোগাযোগ রেখে চলে। পাশাপাশি এই সোশ্যাল মিডিয়া পেজ গুলোতে তারা নিয়ম করেই দলের ক্রিকেটারদের ছবি, ভিডিও পোস্ট করে। ব্যতিক্রম নয় আরসিবি। আর বিরাট কোহলি যে দলে আছেন সেই দলের সোশ্যাল মিডিয়ার দিকে ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে তা বলাই বাহূল্য।
চলতি আইপিএলে প্রথম দুই ম্যাচই অনায়াসে জিতেছে আরসিবি। বুধবার ঘরের মাঠে আরসিবির প্রতিপক্ষ গুজরাত। শুভমান গিলদের বিরুদ্ধে কেমন একাদশ হতে পারে আরসিবির। জয়ের হ্যাটট্রিক করাই লক্ষ্য আরসিবি দলের। তবে বুধবারই ঘরের মাঠে প্রথম ম্যাচ চলতি মরশুমে খেলতে নামছে আরসিবি। ফলে বিরাট কোহলির দিকে ফোকাস থাকবে বেশি।
আরসিবির সম্ভাব্য একাদশ থাকতে পারেন ফিল সল্ট, বিরাট কোহলি, দেবদত্ত পাড়িক্কল, রজত পাটীদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটকিপার), টিম ডেভিড, ক্রুণাল পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজলউড, যশ দয়াল। ইমপ্যাক্ট সাব হিসাবে থাকতে পারেন সুযশ শর্মা।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার











Click it and Unblock the Notifications