IPL 2025: জয়পুরে ১৩ বছর পর জয়ের সন্ধানে মুম্বই ইন্ডিয়ান্স, হারলেই ছিটকে যাবে রাজস্থান রয়্যালস

IPL 2025: আইপিএলে কাল জয়পুরে রাজস্থান রয়্যালস খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। এটি আবার চলতি আইপিএলের ৫০তম ম্যাচ।

মুম্বই ইন্ডিয়ান্স রয়েছে দারুণ ছন্দে। বৈভব সূর্যবংশীর দাপটে গুজরাত টাইটান্সকে হারানোর পর প্লে-অফের দৌড়ে ভেসে রয়েছে রাজস্থান রয়্যালস।

IPL 2025

দুই দলই জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চাইবে। চলতি আইপিএলে এই দুই দল এই প্রথম পরস্পরের বিরুদ্ধে খেলছে। পারস্পরিক ৩০টি দ্বৈরথে ১৫টিতে জিতেছে মুম্বই। ১৪টি ম্যাচে মুম্বইকে হারিয়েছে রাজস্থান রয়্যালস। শেষ পাঁচটি দ্বৈরথের নিরিখে রাজস্থান এগিয়ে ৩-২-এ।

গত বছর দুটি সাক্ষাতেই জিতেছিল রাজস্থান। জয়পুরে রাজস্থান রয়্যালসকে শেষবার মুম্বই ইন্ডিয়ান্স হারিয়েছিল ২০১২ সালে। তারপর পাঁচটি দ্বৈরথেই সওয়াই মানসিং স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছে রাজস্থান রয়্যালস। এই স্টেডিয়ামে মুম্বইয়ের বিরুদ্ধে ৯টি ম্যাচ খেলে ৭টিতেই জিতেছে রাজস্থান।

জয়পুরে যে তিনটি ম্যাচ হয়েছে তার একটিতেই দুশোর উপর রান উঠেছে। গুজরাত টাইটান্সের ৪ উইকেটে ২০৯ রানের জবাবে ২৫ বল বাকি থাকতে ৮ উইকেটে জেতে রাজস্থান। তিনটির মধ্যে দুটিতে জিতেছে রান তাড়া করা দল। লখনউ ৫ উইকেটে ১৮০ তুলে জিতেছিল ২ রানে। উইকেট প্রথম দিকে চ্যালেঞ্জিং থাকে, পরের দিকে ব্যাটিংয়ের সহায়ক হয়ে যায়। ফলে কালও টস জেতা দল রান তাড়া করতে চাইবে।

মুম্বই ইন্ডিয়ান্স এই প্রতিবেদন লেখার সময় পয়েন্ট তালিকার দুইয়ে আছে। কাল জিতলে হার্দিক পাণ্ডিয়াদের পয়েন্ট হবে ১১ ম্যাচে ১৪। রাজস্থান রয়্যালস হারলে প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাবে। ১০ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তারা রয়েছে আটে।

Take a Poll

কালকের ম্যাচেও সঞ্জু স্যামসনকে পাচ্ছে না রাজস্থান রয়্যালস। উইনিং কম্বিনেশন ধরে রাখার সম্ভাবনাই বেশি। মুম্বই ইন্ডিয়ান্সও একাদশে পরিবর্তনের পথে হাঁটবে বলে মনে করা হচ্ছে না। আগের ম্যাচে করবিন বশ খেলেছিলেন অসুস্থ মিচেল স্যান্টনারের জায়গায়। নজরও কাড়েন। স্যান্টনার সুস্থ হলে করবিনকে খেলানো হবে কিনা সেটাই দেখার।

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য দল- রোহিত শর্মা, রায়ান রিকেলটন (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, তিলক বর্মা, উইল জ্যাকস, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), নমন ধীর, করবিন বশ বা মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ। ইমপ্যাক্ট সাব- কর্ণ শর্মা বা ভিগনেশ পুথুর।

রাজস্থান রয়্যালসের সম্ভাব্য দল- যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী, নীতীশ রানা, রিয়ান পরাগ (অধিনায়ক), ধ্রুব জুরেল (উইকেটকিপার), শিমরন হেটমায়ার, ওয়ানিন্দু হাসারঙ্গা, জোফ্রা আর্চার, মাহিশ থিকশানা, যুধবীর সিং। ইমপ্যাক্ট সাব- সন্দীপ শর্মা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+