IPL 2025: বিরাটদের কাছে বদলার ম্যাচ, জেনে নিন পাঞ্জাব-আরসিবি দলের সম্ভাব্য প্রথম একাদশ

একদিনের ব্যবধানেই ফের মুখোমুখি পাঞ্জাব কিংস- আরসিবি। রবিবার আইপিএলের ডাবল হেডারের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে পাঞ্জাব কিংস- আরসিবি। শুক্রবার বিরাটদের ডেরায় গিয়ে জয় হাসিল করেছে শ্রেয়স আইয়ারের দল। পাশাপাশি লিগ টেবলেও ২ নম্বরে উঠে এসেছে প্রীতি জিন্টার দল।

এবার বিরাট কোহলিদের কাছে বদলার সুযোগ। রবিবার দুপুরে মুল্লানপুরের মাঠে পাঞ্জাব কিংস খেলবে আরসিবির বিরুদ্ধে। রজত পাটীদারের দল যেমন বদলা নিতে চাইবে তেমনই ঘরের মাঠে জয়ের ধারা বজায় রেখে প্লে-অফের পথে আরও এগিয়ে যাওয়াই লক্ষ্য থাকবে পাঞ্জাব কিংসের। বৃষ্টির জন্য শুক্রবারের ম্যাচ হয়েছিল ১৪ ওভারের। পাশাপাশি ম্যাচ শেষ হতে রাতও হয়ে যায়। ফলে শনিবার ট্রাভেল করে রবিবার দুপুরে দুই দলকে মাঠে নামতে হবে ফলে ক্লান্তি দুই দলের জন্যই ফ্যাক্টর হতে পারে।

Punjab Kings vs Royal Challengers Bengaluru

এখনও পর্যন্ত আইপিএলে এই দুই দল ৩৪ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে পাঞ্জাব কিংসের জয়ের পাল্লাই ভারী। পাঞ্জাব কিংস ১৮ বার এবং আরসিবি ১৬বার জয় পেয়েছে। আরসিবির ভাবনার জায়গা মিডল অর্ডার। সল্ট এবং বিরাটের ওপেনিং জুটি ফ্লপ করলেই সমস্যায় ভুগছে আরসিবি। ফলে এই ম্যাচে আরসিবির ওপেনিং জুটিকে অতিরিক্ত দায়িত্ব নিতে হবে

এই ম্যাচে দুই দলের একাধিক ক্রিকেটারই ফোকাসে থাকবেন। তবে মূল নজর থাকবে টিম ডেভিড এবং চাহালের দিকেই। কারণ ঘরের মাঠে শেষ ম্যাচে চাহালের ঘূর্ণিতেই লন্ডভণ্ড হয়েছিল কেকেআর। আরসিবির বিরুদ্ধে চাহাল ৩ ওভারে ১১ রান দিয়ে ২ উইকেট নেন। অন্যদিকে, ২৬ বলে ৫০ রানে অপরাজিত ছিলেন ডেভিড।

এই মাঠে ২০০-র বেশি রান উঠে। কিন্ত শেষ ম্যাচ লো স্কোরিং হয়েছিল। কেকেআর ১১২ রানও তুলতে পারেনি। এখানকার পিচ ব্যাটিং সহায়ক হলে ব্যাটার ও বোলাররা উভয়েই সুবিধা পেয়ে থাকে। পাঞ্জাবের শহরে সন্ধ্যায় তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রির আশে পাশে। আদ্রর্তা থাকবে ১৭ শতাংশ।

পাঞ্জাব কিংস দলের সম্ভাব্য প্রথম একাদশ- প্রভসিমরণ সিং (উইকেটকিপার), প্রিয়াংশ আর্য, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিং, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, মার্কো জানসেন, যুজবেন্দ্র চাহাল,আজজমতুল্লা ওমরজাই অথবা অ্যারণ হার্ডি, অর্শদীপ সিং,

আরসিবির দলের সম্ভাব্য প্রথম একাদশ- ফিল সল্ট, বিরাট কোহলি, , রজত পাটীদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটকিপার), টিম ডেভিড, ক্রুণাল পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজলউড, যশ দয়াল, সুযশ শর্মা

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+