IPL 2025: দলের সঙ্গেই আছেন ঋতুরাজ, লখনউ ম্যাচের আগে অযোধ্যার মন্দিরে সিএসকে ক্রিকেটাররা
সোমবার আইপিএলের ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলেত নামছে সিএসকে। টানা পাঁচ ম্যাচে হেরে লিগ তালিকায় এখন সবার শেষে চেন্নাই। অধিনায়ক বদল হলেও সিএসকে দলের খেলার মানের কোনও পরিবর্তন হয়নি। এই পরিস্থিতিতে লখনউ দলের বিরুদ্ধে খেলতে নামার আগে অযোধ্যায় পুজো সিএসকে দলের ক্রিকেটাররা।
রবিবার অযোধ্যার হনুমান গড়ি মন্দিরে পুজো দিতে যান ঋতুরাজ গায়কোয়াড় সহ বেশ কয়েকজন ক্রিকেটার। প্লেয়ারদের সঙ্গে তাঁদের স্ত্রী-রাও ছিলেন। প্রত্যেকেই ভক্তি ভোরে পুজো দেন ভগবানের মন্দিরে। সঙ্গে ছিলেন দলের সিইও কাশী বিশ্বনাথন। চোটের জন্য চলতি আইপিএল থেকে পুরোপুরি ছিটকে গিয়েছেন সিএসকে অধিনায়ক ঋতুরাজ। কনুইয়ের চোটের জন্য চলতি আইপিএলে আর খেলতে পারবেন না ঋতুরাজ।

আইপিএল থেকে ছিটকে গেলেও সিএসকে দলের সঙ্গেই আছেন ঋতুরাজ গায়কোয়াড় , সিএসকে দলকে নেতৃত্বে দিচ্ছেন ধোনি। কিন্তু ঋতুরাজও আছেন দলের সঙ্গে। এমনকি লখনউতে দলের সঙ্গেই এসেছেন ঋতুরাজ। সাধারণত চোট পাওয়ার পর ক্রিকেটাররা দলের সঙ্গে থাকেন না কিন্তু ঋতুরাজ আছেন চেন্নাই দলের সঙ্গেই।
কনুইয়ের চোট বেশ গুরুতর হওয়ার চলতি মরশুমে আর খেলাই হবে না ঋতরাজে। এটা সিএসকে দলের কাছে বড় ধাক্কা । ফলে অভিজ্ঞ ধোনির ওপরই ভরসা করছে চেন্নাই টিম ম্যানেজমেন্ট। ২০২৩ সালে আইপিএল ফাইনালে শেষবার চেন্নাই দলকে নেতৃত্ব দিয়েছিলেন ধোনি। যদিও কেকেআরের বিরুদ্ধে নেতৃত্বে প্রত্যাবর্তনটা সুখের হয়নি ধোনি। দল লজ্জাজনকভাবে হারল সিএসকের কাছে। ব্যাট হাতেও ব্যর্থ হলেন। ধোনির আউট নিয়েও শুরু হয়েছে প্রবল বিতর্ক। কেকেআরের বিরুদ্ধে ম্যাচে সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৪ বলে ১ রান করে সুনীল নারিনের বলে আউট হন।
#WATCH अयोध्या, उत्तर प्रदेश: चेन्नई सुपर किंग्स टीम के खिलाड़ियों ने हनुमान गढ़ी मंदिर में दर्शन किए। pic.twitter.com/RONszZjREu
— ANI_HindiNews (@AHindinews) April 13, 2025
ফলে লখনউয়ের বিরুদ্ধে ম্যাচে কঠিন পরীক্ষা সিএসকে দলের কাছ। এই ম্যাচে হারলে প্লে-অফের সমীকরণ কঠিন হতে পারে চেন্নাইয়ের কাছে। এমনিতেই টানা ৫ ম্যাচে হার। ফলে হারের ডাবল হ্যাটট্রিক এড়াতে হবে সিএসকে দলকে।
-
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
ইরান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা, কী ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
২৯৪ আসনেই প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, শ্রীরামপুরে লড়ছেন শুভঙ্কর সরকার -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
ইরান যুদ্ধের মাঝেই ফের জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন নরেন্দ্র মোদী, কী নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী? -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications