IPL 2025: বিহারকে গর্বিত করেছেন বৈভব, কিশোর ক্রিকেটারের জন্য বিরাট ঘোষণা নীতীশের

বিহার ক্রিকেট সংস্থার সঙ্গে বিসিসিআইয়ের বিবাদ দীর্ঘদিন, একটা সময় বিসিসিআইয়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন বিহার ক্রিকেটের কর্তা আদিত্য বর্মা। কিন্তু সেই সব এখন অতীত। ভারতীয় ক্রিকেটের মানচিত্রে বিহারকে নতুন করে চেনালেন এখন বৈভব সূর্যবংশী। বিগত কয়েক মরশুম ধরেই ঘরোয়া ক্রিকেটে নিজের প্রতিভার পরিচয় দিয়ে আসছিলেন এই কিশোর।গত নভেম্বরে আইপিএল নিলামে রাজস্থান রয়্যাালস তাঁকে দলে নিয়েছিল।

আইপিএলে সর্ব কনিষ্ঠ ক্রিকেটার হিসাবে আগেই নজির সৃষ্টি করেছিলেন। আর সোমবার রাতে মরু শহরে বৈভবের কীর্তি হয়ে গিয়েছে ইতিহাস। বৈভব শতরান করতেই বিহার সরকারের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে। সঙ্গে আর্থিক পুরস্কার। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বৈভবের জন্য ১০ লক্ষ টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন।

Nitish Kumar

সমস্তিপুরের এক মধ্যবৃত্ত পরিবার থেকে উঠে এসেছেন বৈভব সূর্যবংশী। ছেলের ক্রিকেটের জন্য জমিও বিক্রি করতে হয়েছে বৈভবের বাবাকে। কিন্তু ক্রিকেট খেলেই ছেলে সুদিন আনল পরিবারে। বৈভবের জন্য সকাল থেকেই সমস্তিপুরের অধিবাসীরা। কিন্তু বৈভব যে শুধু শুধু সমস্তিপুরের নয় গোটা বিহারের গর্ব।

মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানিয়েছেন, বিহারের বৈভব সূর্যবংশী পারফরম্যান্সের জন্য অনেক শুভেচ্ছা। গতকাল আইপিএলের ম্যাতে শতরান করেছেন বৈভব। সেইসঙ্গে আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার এবং দ্রুততম ভারতীয় শতরানকারী হিসাবে নজির গড়েছে। প্রতিভার সঙ্গে নিরলস পরিশ্রমের সুবাদেই ভারতীয় ক্রিকেটে বৈভব নতুন আশার সঞ্চার করছে।। আমরা সকলেই বৈভবের জন্য গর্বিত।

এর পাশপাশি নীতীশ কুমার আরও বলেন, আমি বৈভব ও তাঁর বাবার সঙ্গে ২০২৪ সালে সাক্ষাৎ করি। সেই সময়ই উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছিলাম। আইপিএলে দারুণ পারফরম্যান্সের পর আমি ফোনের মাধ্যমে তাঁকে অভিনন্দন জানিয়েছি। এখানেই থেমে না থেকে বৈভব সূর্যবংশীকে বিহার সরকারের পক্ষ ১০ লক্ষ টাকার আর্থিক পুরস্কার দেওয়া হবে। আমরা চাই বৈভব যেন আগামী দিনে ভারতীয় দলের হয়ে খেলে। ভারতীয় দলের হয়ে খেলে রেকর্ড গড়ে এবং দেশকে অনেক সাফল্য এনে দেয়।

বৈভবকে এখন অভিনন্দন জানানোর পালা চলছে। কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানও তরুণ ক্রিকেটারকে অভিনন্দন জানিয়েছেন। আগামী দিনের জন্য শুভ কামনা জানিয়েছেন। এদিকে, মহাকাব্যিক ইনিংস খেলার পর বৈভব প্রথম বাবা -মা-র সঙ্গে ফোনে কথা বলেন। নিজের খুশির মুহূর্তটা ভাগ করে নেন। উল্লেখ্য, আইপিএলে ভালো খেলার পর বৈভব মা-বাবার আত্মত্যাগের কথা তুলে ধরেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+